March 24, 2026, 3:44 am

সংবাদ শিরোনাম
রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

সম্পর্কে ঈর্ষা

সম্পর্কে ঈর্ষা

ডিটেকটিভ নিউজ ডেস্ক

 

শুভ্রা আর রিয়াদের তিন বছরের বিবাহিত জীবন। তারা একটি বহুজাতিক কোম্পানিতে কাজ করেন। দুজনের পরিচয় হয় এই অফিসে এসেই।

দারুন চটপটে শুভ্রা খুব সহজেই সবার সঙ্গে বন্ধুত্ব গড়ে তুলতে পারে। মেধাবী, পরিশ্রমী, আকর্ষণীয় শুভ্রার সঙ্গে অল্প দিনের পরিচয়েই রিয়াদ সিদ্ধান্ত নেয়, সারা জীবন একসঙ্গে থাকার। যেই কথা সেই কাজ, বিয়ের পর ভালোবাসা আর সুখের ছড়াছড়ি জীবনের সবখানে। তাদের এই সুন্দর গোছালো জীবনে ঝড় হয়ে এলো শুভ্রার পদোন্নতি।

ধীরে ধীরে রিয়াদের আচরণে পরিবর্তন লক্ষ্য করে শুভ্রা। প্রথমে পাত্তা দেয়না, মনে করে কিছু দিন গেলে সব ঠিক হয়ে যাবে।

অফিসের কোনো বিষয়ে রিয়াদ শুভ্রাকে কোনো সাহায্য করে না বরং সে ভালো কোনো কাজ করলেও সমালোচনা করে।

অন্য সহকর্মীদের সঙ্গে মেলামেশা নিয়েও খারাপ মন্তব্য করতে ছাড়ে না সে। এমন অবস্থায় শুভ্রার খুব অসহায় লাগে, সে বুঝতে পারেনা কেন রিয়াদ এমন করছে, এখন শুভ্রা কী করবে:

 

স্ত্রীর প্রতি:

 

*    সঙ্গীর সঙ্গে কথা বলুন

 

*   জানতে চেষ্টা করুন কেন তিনি এমন করছেন

 

*    তাকে বোঝান, কাজ করলে তিনিও সফল হবেন

 

*    সঙ্গীকে অকপটে বলুন, আপনার উন্নতির পেছনে তার সহযোগিতা বড় ভূমিকা রেখেছে

 

*    এজন্য আপনি তার কাছে কৃতজ্ঞ

 

*    কখনোই নিজের পোস্ট সেলারি নিয়ে সঙ্গীকে ছোট করে কথা বলবেন না

 

*    অফিস এবং সংসারের সব বিষয়ে সঙ্গীর মতামতের গুরুত্ব দিন

 

*    জরুরি বিষয়ে একা সিদ্ধান্ত নেবেন না

 

*    সঙ্গীর পরামর্শ নিয়ে কাজ করুন

 

বিনয়ী হোন, সঙ্গীকে সাহায্য করুন, তার লক্ষ্য অর্জনে

 

 

স্বামীর প্রতি:

 

*    প্রতিটি ভালো কাজের স্বীকৃতি সবাই আশা করেন

 

*   স্ত্রী যদি তার কাজ দিয়ে এগিয়ে যায়, তাকে অভিনন্দন জানান

 

*    তার উন্নতিতে জেলাস না হয়ে তাকে নিয়ে ছোট পার্টি দিন

 

*    এ উপলক্ষে স্ত্রীর প্রিয় কিছু উপহার দিন

 

*    নিজের কাজের প্রতি আরও মনযোগী হন

 

*    দু’জন আলোচনা করে সব সিদ্ধান্ত নিন।

 

ঈর্ষা না করে, দাম্পত্যে পারস্পারিক সহযোগিতা এবং সমঝোতা থাকলে আমাদের ব্যক্তি জীবন এবং কর্মজীবনে ঈর্ষণীয় সাফল্যে পৌঁছানো সম্ভব হবে।

Share Button

     এ জাতীয় আরো খবর