April 8, 2026, 12:53 pm

সংবাদ শিরোনাম
নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল

পশ্চিমবঙ্গে বিভিন্ন জায়গায় সংঘর্ষে নিহত ৪

ডিটেকটিভ ডেস্কঃঃ

পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পর রাজ্যজুড়ে সংঘর্ষে ৪ বিজেপি কর্মী নিহত হয়েছে বলে অভিযোগ উঠেছে। এদিকে সোমবার বিকেলে দলের নেতাদের নিয়ে বৈঠক ডেকেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

mostbet

এবার তৃণমূল কংগ্রেস আর ক্ষমতাসীন দল বিজেপির লড়াইটা হাড্ডাহাড্ডি হবে বলে ধারণা করা হয়েছিল। কিন্তু আট দফা ভোট শেষে ফল ঘোষণায় দেখা গেল ভিন্ন চিত্র। বিজেপির মুখ থুবড়ে পড়ার জন্য বিজেপিই দায়ি বলে মনে করছে রাজনৈতিক বিশ্লেষকরা এবং রাজ্যের বিজেপি নেতারা।

বিশেষ করে অতিরিক্ত আত্মবিশ্বাস এবং মুখ্যমন্ত্রী হিসেবে বাঙালী মুখ নির্ধারণ করতে না পারাই বড় কারণ বলে মনে করছেন তারা। নীলবাড়ির মসনদে মমতা। নিরঙ্কুশ জয় পেয়ে সরকার গঠন করতে যাচ্ছে তার দল তৃণমূল কংগ্রেস।

২৯২ আসনের মধ্যে ২১৫টি জয় পেয়েছে তারা। আর বিজেপি পেয়েছে ৭৫টি। এদিকে, ৩৪ বছরের বাম-শাসনের পর এই প্রথম পশ্চিমবঙ্গে বিধানসভায় বামজোট পেয়েছে মাত্র একটি আসন।

তৃণমূলের জয়ে মমতাকে অভিনন্দন জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বারাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, কংগ্রেস নেতা রাহুল গান্ধীসহ বেশকজন রাজনীতিবিদ।

অন্যদিকে, উল্লাসে মেতে ওঠে তৃণমূল সমর্থকেরা। তবে জয়ের পথে মমতা, নেতা-কর্মীদের এখনই উল্লাস না করে রাজ্যে করোনা ঠেকাতে কাজ করার আহ্বান জানান।

এদিকে, নানা নাটকীয়তার পর অবশেষে নন্দীগ্রামে জয় পেলেন বিজেপির শুভেন্দু অধিকারী। চূড়ান্ত ফলে মমতা ব্যানার্জিকে ১৬২২ ভোটে হারিয়েছেন তিনি। তবে এ হারে মমতার মুখ্যমন্ত্রী হতে কোনো বাধা থাকবে না।

//ইয়াসিন//

Share Button

     এ জাতীয় আরো খবর