April 9, 2026, 5:14 pm

সংবাদ শিরোনাম
রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন

রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকাতে সীমান্ত পাহারা দেওয়ার আহ্বান ড. কামালের

রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকাতে সীমান্ত পাহারা দেওয়ার আহ্বান ড. কামালের

mostbet

ডিটেকটিভ নিউজ ডেস্ক

গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকাতে আন্তর্জাতিক আদালতে যাওয়ার পাশাপাশি ‘হাজার হাজার লোক নিয়ে’ সীমান্ত পাহারা দেওয়ার আহ্বান জানিয়েছেন। গতকাল শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘জাতিগত নিধন: প্রসঙ্গ রোহিঙ্গা মানবাধিকার লঙ্ঘন’ শীর্ষক এক সেমিনারে এ কথা বলেন সুপ্রিম কোর্টের এই প্রবীণ আইনজীবী। কামাল হোসেন বলেন, মিয়ানমার যেভাবে রোহিঙ্গাদের দেশ ছাড়তে বাধ্য করেছে, তাতে আন্তর্জাতিক মানবাধিকার সনদ পুরোপুরি লঙ্ঘিত হয়েছে। কিন্তু সীমান্ত পেরিয়ে রোহিঙ্গারা এখনও বাংলাদেশে আসতে থাকায় এ দেশের সরকারেরও সমালোচনা করেন তিনি। আমাদের সার্বভৌমত্বের উপর আক্রমণের মত ভূমি দখল হয়ে যাচ্ছে। আরও লোকজন আসছে এটাকে কেন বন্ধ করা যাচ্ছে না? এটা রুখতে আন্তর্জাতিক কোর্টে যাওয়া দরকার। বর্ডারকে শক্ত অবস্থান নেওয়া দরকার, আর একজনও যেন না আসে। নিজেদের সার্বভৌমত্ব রক্ষা করতে আমাদের শক্তি কি এতই কম? ড. কামাল বলেন, চলেন আমরা হাজার হাজারে লোক গিয়ে বর্ডার পাহারা দিই। একটি রাষ্ট্র অন্য রাষ্ট্রে হাজার হাজার লোক পাঠাবে, আমার দৈনিন্দন আগ্রাসনের শিকার হতে থাকব, নিষ্ক্রিয় থাকব, কিছুই করতে পারব নাৃ এটা বিশ্বাস করা যায় না, মেনে নেওয়া যায় না। গতবছর ২৫ অগাস্ট রাখাইনে নতুন করে সেনা অভিযান শুরুর পর প্রায় সাত লাখ রোহিঙ্গা পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে। হত্যা, ধর্ষণ, লুটপাট, গ্রামের পর গ্রাম জ¦ালিয়ে দেওয়ার ভয়াবহ বিবরণ পাওয়া যাচ্ছে তাদের কাছ থেকে। কামাল হোসেন বলেন, ইচ্ছার বিরুদ্ধে ঠেলে আরেক রাষ্ট্রে পাঠিয়ে দেওয়ার মত এমন গুরুতর অপরাধের নজির আর পাওয়া যাবে না। যেখানে জাতিসংঘ সনদ আছে, জনগণের মানবাধিকার আন্তর্জাতিকভাবে স্বীকৃত, তখন এ ধরনের ঘটনা কীভাবে ঘটতে পারে! এভাবে ‘জাতিগত নিধন’ চালিয়ে মিয়ানমার ‘আন্তর্জাতিক অপরাধী’ হিসেবে চিহ্নিত হয়েছে বলে মন্তব্য করেন এই আইনজীবী। দলীয় দৃষ্টিভঙ্গি থেকে বিচার না করে ঐক্যবদ্ধভাবে এ সমস্যার সমাধানে এগিয়ে আসতে বাংলাদেশের সব পক্ষের প্রতি আহ্বান জানান তিনি। রোহিঙ্গাদের ফেরত পাঠাতে গত ২৩ নভেম্বর মিয়ানমার ও বাংলাদেশ যে সম্মতিপত্রে সই করেছিল, সেখানে দুই মাসের মধ্যে প্রত্যাবাসন শুরুর লক্ষ্য ঠিক করেছিল দুই দেশ। কিন্তু রোহিঙ্গা পরিবারের তালিকা তৈরি ও যাচাইয়ের কাজ শেষ না হওয়ায় ওই সময়ের মধ্যে প্রত্যাবাসন শুরু করা যায়নি। এদিকে আশ্রয় শিবিরে থাকা রোহিঙ্গাদের একটি দল মিয়ানমারের নাগরিকত্বের অধিকার; নিজেদের ভূমি, বাড়িঘর মসজিদ ও স্কুল ফিরে পাওয়া, সেনা অভিযানের নামে হত্যা, ধর্ষণ, লুটপাটের বিচার; সন্ত্রাসবিরোধী অভিযানের নামে গ্রেফতার রোহিঙ্গাদের মুক্তি এবং মিয়ানমারে ফেরার পর নিরাপত্তার নিশ্চয়তার দাবি জানিয়ে বলেছে, এসব দাবি পূরণ না হলে তারা ফিরে যাবে না। এ বিষয়ে ড. কামাল বলেন, রোহিঙ্গাদের স্থায়ীভাবে বাংলাদেশে রেখে মানুষ হিসেবে তাদের প্রাপ্য সব অধিকার দেওয়া ‘অসম্ভব’। তাদের স্থায়ীভাবে রাখতে গেলে তাদের ‘মানবাধিকার রক্ষা হবে না’। নির্ধারিত সময়ে প্রত্যাবাসন শেষ না হওয়ায় বাংলাদেশ সরকারের সমালোচনা করে গণফোরাম সভাপতি বলেন, আমলাতান্ত্রিক কায়দায় চুক্তি হয়েছে, চুক্তি কার্যকর করতে কয়েক মাস লাগবে- এটা অ্যাবসার্ড। এ থেকে উত্তরণের জন্য আসুন আমরা ঐক্যবদ্ধ হয়ে দাঁড়াই আর বার্মাকে বলি, আমরা এত দুর্বল না। সোশাল ওয়েলফেয়ার অ্যান্ড রিসার্চ ইন্সস্টিটিউট অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আয়োজনে এই সেমিনারে স্বাগত বক্তব্য দেন সংগঠনের সভাপতি এ বি এম বায়েজিদ। মূল প্রবন্ধ উপস্থাপন করেন উন্নয়নকর্মী মো. জামাল উদ্দিন। অন্যদের মধ্যে আপিল বিভাগের সাবেক বিচারপতি কাজী এবাদুল হক, সুপ্রিম কোর্ট বার অ্যসোসিয়েশনের সাবেক সভাপতি ব্যরিস্টার এম আমীর-উল-ইসলাম, মো. নুরুল ইসলাম সেমিনারে বক্তব্য দেন।

Share Button

     এ জাতীয় আরো খবর