April 10, 2026, 5:08 am

সংবাদ শিরোনাম
সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ

যাচাই-বাছাইয়ের পর বইমেলায় বিক্রির অনুমতি পাবে নতুন বই: ডিএমপি কমিশনার

যাচাই-বাছাইয়ের পর বইমেলায় বিক্রির অনুমতি পাবে নতুন বই: ডিএমপি কমিশনার

mostbet

ডিটেকটিভ নিউজ ডেস্ক

ফেব্রুয়ারি মাসজুড়ে বাংলা একাডেমি ও সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠেয় অমর একুশে বইমেলা ঘিরে নিñিদ্র নিরাপত্তা ব্যবস্থা থাকবে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া। এছাড়া নিরাপত্তার স্বার্থে মেলায় আসা যে কোনো নতুন বই বাংলা একাডেমি যাচাই-বাছাই করে দেখে স্টলে বিক্রির অনুমতি দেবে বলেও জানান তিনি। গতকাল বৃহস্পতিবার ডিএমপি সদর দফতরে বইমেলার নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আয়োজিত এক সমন্বয় সভায় তিনি একথা জানান। ডিএমপি কমিশনার বলেন, বইমেলায় পর্যাপ্ত সংখ্যক পোশাকধারী পুলিশের পাশাপাশি সাদা পোশাকে পুলিশ দায়িত্ব পালন করবে। সিসিটিভি ক্যামেরার মাধ্যমে মেলার ভেতরে ও বাইরের চারপাশে সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হবে। ইভটিজিং ও অনাকাক্সিক্ষত ঘটনা রোধে থাকবে পুলিশের ফুট ও মোটরসাইকেল পেট্রলিং। সভার সিদ্ধান্ত অনুযায়ী, নিñিদ্র নিরাপত্তা দিতে থাকবে ওয়াচ টাওয়ার, ফায়ার টেন্ডার ও প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা। বইমেলার আশপাশ হকার মুক্ত করা হবে। বাংলা একাডেমির স্টিকার ছাড়া কোনো গাড়ি মেলা প্রাঙ্গণে প্রবেশ করতে পারবে না। প্রত্যেক দর্শনার্থীকে আর্চওয়ে ও মেটাল ডিটেক্টর দিয়ে তল্লাশির মাধ্যমে মেলায় প্রবেশ করতে দেওয়া হবে বলেও জানান তিনি। ডিএমপি কমিশনার বলেন, যদি কোনো লেখক ও প্রকাশকের বিশেষ নিরাপত্তার প্রয়োজন হয় তাহলে মেলায় স্থাপিত পুলিশ কন্ট্রোল রুমে যোগাযোগ করলে তাদের নিরাপত্তা দেওয়া হবে। যেকোনো নতুন বই মেলায় আসলে বাংলা একাডেমি তা যাচাই-বাচাই করে দেখবেন। যাতে কোনো বই ধর্মীয়, সামাজিক ও জাতীয় মূল্যবোধে আঘাত না করতে পারে। সভায় ঢাকা বিশ্ববিদ্যালয় ও বাংলা একাডেমি কর্তৃপক্ষ, লেখক ও প্রকাশক সংস্থার প্রতিনিধি ও ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Share Button

     এ জাতীয় আরো খবর