April 9, 2026, 4:37 am

সংবাদ শিরোনাম
রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন

১০ লাখ ৩৮ হাজার রোহিঙ্গার নাম রেজিস্ট্রেশন

১০ লাখ ৩৮ হাজার রোহিঙ্গার নাম রেজিস্ট্রেশন

mostbet

ডিটেকটিভ নিউজ ডেস্ক

ফাইল ছবি

ইমিগ্রেশন ও পাসপের্ট বিভাগ ইতোমধ্যেই মিয়ানমার থেকে পালিয়ে আসা ১০ লাখ ৩৮ হাজার রোহিঙ্গার নাম রেজিস্ট্রেশন করেছে। ইমিগ্রেশন ও পাসপোর্ট বিভাগ কর্তৃপক্ষ গতকাল বৃহস্পতিবার জাতীয় সংসদে অনুষ্ঠিত স্বরাষ্ট্র মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির ১৯তম সভায় এ তথ্য জানিয়েছে। সভায় সভাপতিত্ব করেন স্থায়ী কমিটির চেয়ারম্যান টিপু মুন্সি। রেজিস্টার্ড রোহিঙ্গা কোন বাংলাদেশী পাসপোর্ট পাবে না। তবে তারা একটি জাতীয় পরিচয়পত্র (আইডি কার্ড) পাবে। সভায় জানানো হয়, কক্সবাজারের কুতুপালং শরণার্থী শিবিরের ১৩ কিলোমিটারের মধ্যে ৬ লাখের বেশি রোহিঙ্গা আশ্রয় নিয়েছে। জাতীয় সংসদের স্থায়ী কমিটি রোহিঙ্গাদের নিরাপত্তায় শরণার্থী শিবিরের চারপাশে বেড়া এবং বন সম্পদ রক্ষায় শিবিরগুলোতে রান্নার জন্য জ¦ালানি সরবরাহের পরামর্শ দিয়েছে। সভায় স্থায়ী কমিটির অন্যান্য সদস্যের মধ্যে স্বারাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, মো. ফরিদুল হক খান, আবু সাঈদ আল মাহমুদ আপন, ফকরুল ইমাম এবং বেগম কামরুন নাহার চৌধুরী উপস্থিত ছিলেন।

Share Button

     এ জাতীয় আরো খবর