March 26, 2026, 2:16 pm

সংবাদ শিরোনাম
এক-এগারোর ছায়া: বন্ধ দরজার ভেতর থেকে উঠে আসা নাম—মাসুদ রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প

জন্মদিনে এতিমদের মুখে খাবার তুলে দিলেন শিবগঞ্জ উপজেলা ছাত্রলীগ সভাপতি

রুহুল আমীন খন্দকার, ব্যুরো প্রধান ::
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে শেখ রাসেল শিশু প্রশিক্ষণ ও পুর্নবাসন কেন্দ্রে এতিমদের মধ্যে খাদ্য বিতরণ করেছেন উপজেলা ছাত্রলীগ সভাপতি রিজভি আলম রানা। সোমবার (৩১ আগস্ট) তার ৩০তম জন্মদিন উপলক্ষে  দুপুরে শিবগঞ্জ ডাকবাংলোতে ১২০ জন এতিম শিশুদের মাঝে খাবার পরিবেশন করেন, রিজভী আলম রানাসহ ছাত্রলীগের নেতাকর্মীরা।
শোকের মাস আগস্টে জন্মদিন হওয়ায় কোন কেক বা পার্টি না করে ব্যতিক্রমী এই আয়োজন করা হয়। শেখ রাসেল শিশু প্রশিক্ষণ ও পুর্নবাসন কেন্দ্রে এতিমদের সাথে সময় কাটান সভাপতি রানা। একই সাথে তিনি এসময় এতিমদের মুখে খাবার তুলে দেন।
এ ব্যাপারে শিবগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি রিজভী আলম রানা বলেন, শোকের মাসে জন্ম হওয়ার এ দিনটি কেক কেটে উদযাপন করি না। তবে এবার নিজ সামর্থ্য অনুযায়ী এই দিনে এতিম শিশুদের মাঝে খাবার পরিবেশন ও তাদের সাথে কিছুটা সময় অতিবাহিত করেছি।
ছাড়াও রানার জন্মদিনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদৎবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে শহীদদের রুহের মাগফেরাত কামনায় করা হয়। এসময় শিবগঞ্জ উপজেলা ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দরাও উপস্থিত ছিলেন।
Share Button

     এ জাতীয় আরো খবর