March 24, 2026, 3:00 am

সংবাদ শিরোনাম
রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

১৫ বছরেও অবসরের টাকা মেলেনি শিক্ষক আজগর আলীর

সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধিঃঃ

গাইবান্ধার সাঘাটা উপজেলার ডিমলা পদুমশহর (ডি.পি) উচ্চ বিদ্যালয়ের অবসর প্রাপ্ত সহকারী শিক্ষক আজগর আলী সরকার অবসর নেওয়ার ১৫ বছর অতিবাহিত হলেও অদ্যবধি চাকুরীর অবসরের টাকা পান নি। ফলে তার পরিবার পরিজন নিয়ে চরম মানবেতর জীবন যাপন করছেন।

জানাগেছে, উপজেলার পদুমশহর ইউনিয়নের ডিমলা পদুমশহর (ডি.পি) উচ্চ বিদ্যালয়ের আজগর আলী সহকারী শিক্ষক হিসেবে চাকুরী করে আসছিল। গত ১২/০১/২০০৫ইং তারিখে তিনি অবসর গ্রহণ করেন। চাকুরী করাকালীন যে বেতন ভাতা পেত তা দিয়ে তাঁর পরিবারের ৭/৮জন সদস্য নিয়ে অতিকষ্টে দিনাতীপাত করে আসছিল। অবসর গ্রহণের পর থেকে অবসরের টাকা পাওয়ার জন্য আজগর আলী সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধান সহ বিভিন্ন দপ্তরে ধর্না দিচ্ছে। কিন্তু তার অবসরের টাকার কোন হাদিস পাচ্ছে না।

সহকারী শিক্ষক আজগর আলী জানান, ঢাকা নীলক্ষেত ব্যান বেইজ অফিস সূত্রে জানতে পারি ২০/১০/২০০৬ইং তারিখে আমার অবসরের টাকার চেক ইস্যু করা হয়। কিন্তু অদ্যবধি সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রধান আমার অবসরের চেকের কোন সঠিক তথ্য দিতে পারেন নি। এ ব্যাপারে তিনি প্রধানমন্ত্রীর সুদৃষ্টি কামনা করেন।

সচেতন মহলের অভিমত, তবে কি সহকারী শিক্ষক আজগর আলীর অবসরের টাকা পাবে না। এ ব্যাপারে সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহিনুর ইসলামের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলে তাকে পাওয়া যায় নি।

Share Button

     এ জাতীয় আরো খবর