মোহাম্মদ ইকবাল হাসান সরকারঃ
দেশে দীর্ঘ হচ্ছে মহামারী মরন ব্যাধী করোনা ভাইরাসে (কোভিড-১৯) মৃত্যুর মিছিল।গত ২৪ ঘণ্টায় এ তালিকায় যুক্ত হয়েছে আরও ৩০ জনের নাম। ফলে এ ভাইরাসটিতে মৃতের সংখ্যা এখন তিন হাজার ১৮৪।৩ আগষ্ট ২০২০ ইং তারিখ সোমবার দুপুরে করোনা ভাইরাস বিষয়ে স্বাস্থ্য অধিদফতরের দৈনন্দিন বুলেটিনে এ তথ্য জানান অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।বুলেটিনে বরাবরের মতো করোনা থেকে সুরক্ষিত ও সুস্থ থাকতে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান ডা. নাসিমা।
প্রাইভেট ডিটেকটিভ/৩আগষ্ট ২০২০/ইকবাল