April 16, 2026, 6:22 am

সংবাদ শিরোনাম
অধিকার না ব্যবসা? ট্রেড ইউনিয়ন নিবন্ধনের অন্ধকার অর্থনীতি রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা
স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।ছবি: সংগৃহীত

মহামারী মরন ব্যাধী করোনা আপডেট – দেশে একদিনে মৃত্যু ৪৮,শনাক্ত ২৬৯৫

মোহাম্মদ ইকবাল হাসান সরকারঃ

mostbet

স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।ছবি: সংগৃহীত

মহামারী মরন ব্যাধী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৪৮ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ৩৬ জন পুরুষ ও ১২ জন মহিলা এবং ১৭ জন ঢাকা বিভাগের ও বাকিরা অন্যান্য বিভাগের।এ নিয়ে ভাইরাসটিতে মোট মৃত্যু হলো ৩ হাজার ৮৩ জনের। একই সময়ে নতুন করে আরও ২ হাজার ৬৯৫ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন।এ নিয়ে দেশে মোট করোনা শনাক্ত হলেন ২ লাখ ৩৪ হাজার ৮৮৯ জন।৩০ জুলাই ২০২০ ইং তারিখ বৃহস্পতিবার  দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস বিষয়ক নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।বুলেটিনে জানানো হয়, দেশের গত ২৪ ঘণ্টায় নমুনা সংগৃহীত হয়েছে ১২ হাজার ৬৬৭ জনের এবং আগের নমুনাসহ ১২ হাজার ৯৩৭ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এ নিয়ে মোট ১১ লাখ ৬৪ হাজার ১৯৫ জনের নমুনা পরীক্ষা করা হলো। এ সময়ে করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন আরও ২ হাজার ৬৯৫ জন। ফলে শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়াল ২ লাখ ৩৪ হাজার ৮৮৯ জন। সেই সঙ্গে আরও ৪৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে মোট মৃত্যু হলো ৩ হাজার ৮৩ জনের।এছাড়া ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২ হাজার ৬৬৮ জন। পাশাপাশি আজ পর্যন্ত সব মিলিয়ে সুস্থ হয়েছেন ১ লাখ ৩২ হাজার ৯৬০ জন।বরাবরের মতো করোনাভাইরাস থেকে সুরক্ষিত থাকতে সবাইকে সাবান দিয়ে হাত ধোয়া, মুখে মাস্ক পরা এবং অন্যান্য স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান তিনি।

প্রাইভেট ডিটেকটিভ/৩০ জুলাই ২০২০/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর