April 12, 2026, 9:26 pm

সংবাদ শিরোনাম
রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ

সুনির্দিষ্ট অভিযোগেই শিক্ষামন্ত্রীর পিওসহ ৩ জন গ্রেফতার: স্বরাষ্ট্রমন্ত্রী

সুনির্দিষ্ট অভিযোগেই শিক্ষামন্ত্রীর পিওসহ ৩ জন গ্রেফতার: স্বরাষ্ট্রমন্ত্রী

mostbet

ডিটেকটিভ নিউজ ডেস্ক

শিক্ষামন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা (পিও) মোতালেব হোসেনসহ নিখোঁজ হওয়া তিনজনকে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। গতকাল সোমবার দুপুরে রাজধানীর মানিক মিয়া এভিনিউতে রাজধানী উচ্চ বিদ্যালয়ে সরস্বতী পূজাম-প পরিদর্শনে এসে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। মোতালেবকে মোহাম্মদপুরের বছিলা থেকে এবং শিক্ষা মন্ত্রণালয়ের কর্মচারী নাসির উদ্দিন ও লেকহেড গ্রামার স্কুলের মালিক খালেদ হাসান মতিনকে গুলশান থেকে নিখোঁজ হন বলে তাঁদের পরিবারের পক্ষ থেকে থানায় সাধারণ ডায়েরিতে উল্লেখ করা হয়। পরে গত রোববার রাতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পক্ষ থেকে জানানো হয়, এই তিনজনকে গোয়েন্দা (ডিবি) পুলিশ গ্রেফতার করেছে এবং তাঁদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে তাঁদের কী কারণে গ্রেফতার করা হয়েছে, তা জানায়নি ডিএমপি। গতকাল সোমবার স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, গোয়েন্দারা যখন কাউকে গ্রেফতার করে, তখন সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করে। তাঁদের বিরুদ্ধে অভিযোগ আছে বলেই তাঁদের গ্রেফতার করা হয়েছে। তাঁদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। কী অভিযোগ আনা হয়েছে গ্রেফতারকৃতদের বিরুদ্ধেÑএর জবাবে আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, এখনো এ নিয়ে তদন্ত চলছে, পুলিশ কাজ করছে। আগামি দু-একদিনের মধ্যে এ ব্যাপারে বিস্তারিত জানানো হবে। ডিএমপির অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) মিজানুর রহমানের ব্যাপারে এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এ ব্যাপারে তো তদন্ত কমিটি গঠন হয়েছে। তাঁরা তদন্ত করছেন। প্রতিবেদন পেলে এ ব্যাপারে পরবর্তী সময়ে ব্যবস্থা নেওয়া হবে।

Share Button

     এ জাতীয় আরো খবর