April 9, 2026, 11:36 pm

সংবাদ শিরোনাম
সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ

ঘুষ গ্রহণের সময় গ্রেফতার ওয়াকফ কর্মকর্তার বিরুদ্ধে দুদকের অভিযোগপত্র অনুমোদন

ঘুষ গ্রহণের সময় গ্রেফতার ওয়াকফ কর্মকর্তার বিরুদ্ধে দুদকের অভিযোগপত্র অনুমোদন

mostbet

ডিটেকটিভ নিউজ ডেস্ক

নিজের কার্যালয়ে বসে ঘুষ নেওয়ার সময় গ্রেফতার বাংলাদেশ ওয়াকফ প্রশাসকের কার্যালয়ের সহকারী প্রশাসক মো. মোতাহার হোসেন খানের বিরুদ্ধে মামলার অভিযোগপত্র অনুমোদন দিয়েছেন দুর্নীতি দমন কমিশন- দুদক। গতকাল সোমবার এই অনুমোদন দেওয়া হয় বলে দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য্য জানিয়েছেন। গতবছরের ৫ নভেম্বর নিউ ইস্কাটন রোডে বাংলাদেশ ওয়াকফ প্রশাসকের কার্যালয়ে ঘুষের ৫০ হাজার টাকাসহ মোতাহার হোসেন খানকে গ্রেফতার করে দুদক। ওই দিনই দুদকের উপ-সহকারী পরিচালক মো. নাজিম উদ্দীন রমনা থানায় একটি মামলা করেন। তদন্ত করে তিনি নিজেই পরে প্রতিবেদন দেন। মামলায় অভিযোগে বলা হয়, ২০১৩ সালের ১ অগাস্ট ঢাকার কেরানীগঞ্জ উপজেলার বাঘৈর জামে মসজিদের উন্নয়ন কাজের জন্য মসজিদের শূন্য দশমিক ৯৪ একর সম্পত্তি বিক্রির অনুমতি চেয়ে বাংলাদেশ ওয়াকফ প্রশাসক কার্যালয়ে একটি আবেদন করা হয়। মসজিদের মোতয়ালি আবুল বাশার বেপারী ওই আবেদনটি করলেও পরে তিনি মোতওয়াল্লি কমিটির সদস্য মো. ফারুক হোসেনকে সম্পত্তি বিক্রির ক্ষমতা হস্তান্তর করেন। পরে ফারুক হোসেন দুদক অভিযোগ কেন্দ্রের হটলাইন ১০৬ নম্বরে অভিযোগ করেন, তার কাছ থেকে সহকারী প্রশাসক মোতাহার হোসেন কাজটি করে দেওয়ার জন্য পাঁচ লাখ টাকা ঘুষ দাবি করেছেন। লেনদেনের দিন মোতাহার হোসেন খান ঘুষ নেওয়ার সময় দুদক দলের সদস্যরা তাকে টাকাসহ হাতেনাতে গ্রেফতার করে। ওই সময় মোতাহারের প্যান্টের পকেট ও আলমারি তল্লাশি করে আরও ৭৯ হাজার টাকা পাওয়া যায়।

Share Button

     এ জাতীয় আরো খবর