April 9, 2026, 10:03 am

সংবাদ শিরোনাম
রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন

বাংলাদেশ মধ্যম আয়ের দেশ হলে বৈদেশিক বিনিয়োগ বাড়বে: প্রধানমন্ত্রী

বাংলাদেশ মধ্যম আয়ের দেশ হলে বৈদেশিক বিনিয়োগ বাড়বে: প্রধানমন্ত্রী

mostbet

ডিটেকটিভ নিউজ ডেস্ক

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ মধ্যম আয়ের দেশে উন্নীত হলে বিদেশিরা বিনিয়োগে আগ্রহী হবে এবং তাতে বৈদেশিক বিনিয়োগ বাড়বে বলে আশাবাদ ব্যক্ত করেছেন । তিনি বলেছেন, মধ্যম আয়ের দেশে উন্নীত হওয়াটা হবে সরকারের অনেক বড় অর্জন। গতকাল সোমবার মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে কথা বলছিলেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর কার্যালয়ে তার সভাপতিত্বে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে একাধিক মন্ত্রীর সঙ্গে কথা বলে এ তথ্য জানা যায়। সরকারের ঊর্ধ্বতন পর্যায় বলছে, আগামি ২০২১ সালে বাংলাদেশ মধ্যম আয়ের দেশে উন্নীত হবে। চলতি বছরের মার্চে এ বিষয়টি চূড়ান্ত হবে। এর জন্য তিনটি সূচকই এরমধ্যে অর্জন করেছে বাংলাদেশ। মন্ত্রিসভার বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনা হয়। এ সময় দেশ মধ্যম আয়ের দেশে উন্নীত হলে রফতানি কমে যাবে বলে গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন নিয়েও আলোচনা হয়। সূত্র জানায়, বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনাকালে বাণিজ্যমন্ত্রী তোফায়েল ১৮ হাজার কোটি টাকা রফতানি কমে যাওয়ার বিষয়ে গণমাধ্যমে প্রকাশিত রিপোর্টের প্রসঙ্গটি তুলে ধরেন। এ সময় প্রধানমন্ত্রী বলেন, মধ্য আয়ের দেশে উন্নীত হওয়াটা আমাদের সরকারের জন্য অনেক বড় অর্জন হবে। যারা এখন এটা নিয়ে সমালোচনা করছে, আমরা এই জায়গায় পৌঁছাতে না পারলে, তারাই আবার সমালোচনায় মুখর হয়ে উঠতো। তারা বলতোÑ সরকার পারলো না, সরকার ব্যর্থ। আমরা মধ্যম আয়ের দেশের লক্ষ্যমাত্রায় পৌঁছাতে না পারলে তখন বলা হতো, সরকারের অক্ষমতার কারণে হয়নি। এই অর্জন আমাদের জন্য একটা বড় গর্বের বিষয়, এটা একটা বিরাট সফলতা। এটা সমালোচকরা দেখবে না। শেখ হাসিনা বলেন, বাংলাদেশ আজ মধ্যম আয়ের দেশ হলে অনেক রাষ্ট্রই বিনিয়োগ করতে আসবে। বিনিয়োগে তারা আগ্রহী হবে। আমরা নিজের টাকায় পদ্মাসেতু করছি, আমাদের সক্ষমতার কারণে এখন বিশ্ব ব্যাংক ও এডিবি আরও বেশি ঋণ দিতে চায়। ১৮ হাজার কোটি টাকার বিনিয়োগ আসতে পারে। আমরা অর্থনৈতিকভাবে স্বচ্ছল, এটা মনে করে অনেকেই বিনিয়োগ করতে আসবে। বিনিয়োগ বাড়বে সঙ্গে সঙ্গে রফতানিও বাড়বে। এদিকে, স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে মধ্যম আয়ের দেশে উত্তরণে সব সূচকে বাংলাদেশের যে অগ্রগতি হয়েছে তা মন্ত্রিসভাকে জানিয়েছে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ। গতকাল সোমবার মন্ত্রিসভা বৈঠকে ‘বাংলাদেশের এলডিসি স্ট্যাটাস থেকে উত্তরণের লক্ষ্যে গৃহীত কার্যক্রম সম্পর্কে’ অবহিত করা হয়। সচিবালয়ে এক ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সচিব (সমন্বয় ও সংস্কার) এন এম জিয়াউল আলম সাংবাদিকদের বলেন, জাতিসংঘ আগামি মার্চে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশকে এলডিসি থেকে উত্তরণে প্রথম সুপারিশ করবে। তিনটি নির্ণায়ককে কেন্দ্র করে এলডিসি স্ট্যাটাস থেকে উত্তরণের বিষয়টি বিবেচনা করা হয়। এর একটি গ্রস ন্যাশনাল ইনকাম পার ক্যাপিটা (মাথাপিছু আয়); এর স্ট্যান্ডার্ড হচ্ছে এক হাজার ২৩০ মার্কিন ডলার। সচিব জিয়াউল আলম বলেন, ইউএন-সিডিপি’র (জাতিসংঘের কমিটি ফর ডেভেলপমেন্ট পলিসি) হিসাব অনুযায়ী আমাদের অর্জন এক হাজার ২৭২ ডলার। বিবিএসের (বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো) হিসাব অনুযায়ী এক হাজার ২৭১ ডলার। এই নির্ণায়কে আমরা এগিয়ে আছি। ‘হিউম্যান অ্যাসেটস ইনডেক্সে’ উত্তরণের মান ৬৬ বা তার বেশি জানিয়ে তিনি বলেন, সিডিপির হিসাব অনুযায়ী আমাদের আছে ৭২ দশমিক ৮ এবং বিবিএসের হিসাব অনুযায়ী আমাদের আছে ৭২ দশমিক ৯। সর্বশেষ ইনডিকেটরটি হচ্ছে ইকনোমিক ভালনারেবিলিটি ইনডেক্স (অর্থনৈতিক ভঙ্গুরতা সূচক) এটার স্ট্যান্ডার্ড হচ্ছে ৩২ বা এর কম। সিডিপির হিসাব অনুযায়ী আমাদের অবস্থান ২৫ এবং বিবিএসের হিসাব অনুযায়ী ২৪ দশমিক ৮। তিনটি নির্ণায়কে আমাদের অবস্থান খুবই ভাল।

Share Button

     এ জাতীয় আরো খবর