April 9, 2026, 3:06 am

সংবাদ শিরোনাম
রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন

রাশিয়ায় তৈরি পোশাক রপ্তানিতে ডিউটি ও কোটা ফ্রি সুবিধা চাইলেন বাণিজ্যমন্ত্রী

রাশিয়ায় তৈরি পোশাক রপ্তানিতে ডিউটি ও কোটা ফ্রি সুবিধা চাইলেন বাণিজ্যমন্ত্রী

mostbet

ডিটেকটিভ নিউজ ডেস্ক

রাশিয়ায় তৈরি পোশাক রপ্তানিতে ডিউটি ও কোটা ফ্রি সুবিধা চাইলেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। গতকাল রোববার সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ে বাংলাদেশে সফররত রাশিয়ার কৃষি বিষয়ক ডেপুটি মিনিস্টার লেভিন সারজে এলভোভিসসের নেতৃত্বে ৭ সদস্যের প্রতিনিধি দলের সাথে মতবিনিময় করে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

তোফায়েল আহমেদ বলেন, রাশিয়া বাংলাদেশের জন্য সম্ভাবনাময় বড় রপ্তানি বাজার। শুল্ক ও আর্থিক দেনদেনের কিছু জটিলতার কারণে রাশিয়ার বাজারে প্রত্যাশামত বাংলাদেশী পণ্য রপ্তানি করা যাচ্ছে না। বিশ^বাণিজ্য সংস্থার সিদ্ধান্ত মোতাবেক রাশিয়া বাংলাদেশকে প্রায় ৭১টি পণ্য রপ্তানিতে ডিউটি ফ্রি ও কোটা ফ্রি বাণিজ্য সুবিধা প্রদান করছে। কিন্তু বাংলাদেশের প্রধান রপ্তানি পণ্য তৈরী পোশাক রপ্তানির ক্ষেত্রে এ বাণিজ্য সুবিধা প্রদান করা হচ্ছে না। বাণিজ্যমন্ত্রী বলেন, রাশিয়ার সাথে বাণিজ্য জটিলতা দূর করতে বাংলাদেশ কিছুদিন আগে ইউরেশিয়ান ইকোনমিক কমিশনের সদস্য হতে সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেছে।

কিছুদিনের মধ্যেই বাংলাদেশ এ কমিশনের সদস্য পদ লাভ করবে। তখন রাশিয়ার সাথে বাণিজ্য করতে কোন জটিলতা থাকবে না। রাশিয়া বাংলাদেশকে তৈরী পোশাক রপ্তানিতে ডিউটি ও কোটা ফ্রি বাণিজ্য সুবধা প্রদান করলে রাশিয়ায় বাংলাদেশের রপ্তানি অনেক বৃদ্ধি পাবে। রাশিয়া সহানুভূতির সাথে বিষয়টি দেখার আশ^াস দিয়েছে।

মন্ত্রী বলেন, আগামি ২০২৫ সালের ‘ওয়াল্ড এক্সপো’-এর আয়োজক হতে চায় রাশিয়া। এ বিষয়ে আগামি নভেম্বরে সিদ্ধান্ত হবে। বাংলাদেশ এ ফোরামের সদস্য। এ বিষয়ে রাশিয়া বাংলাদেশের সমর্থন চায়। সদস্য দেশগুলো ভোট দিয়ে ‘ওয়াল্ড এক্সপো’-এর স্থান নির্ধারণ করে থাকে। এবারে মেলার আয়োজক হতে আগ্রহী রাশিয়া, ফ্রান্স, জাপান এবং আজার বাইজান। তোফায়েল আহমেদ বলেন, রাশিয়া বাংলাদেশের ঘনিষ্ট বন্ধু। বিভিন্ন বিষয়ে রাশিয়া বাংলাদেশকে সহজায়তা দিয়ে থাকে। রাশিয়া বাংলাদেশে পারমাণবিক বিদুৎ কেন্দ্র নির্মাণে প্রায় ১২ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করেছে। এটি দেশে সবচেয়ে বড় বিদেশী বিনিয়েয়োগ।

এখানে ২ হাজার ৪শ’ মে. ওয়াট বিদ্যুৎ উৎপাদিত হবে। আগামি ২০২৪ সালে এটি চালু হবে। রাশিয়ায় বাংলাদেশের উৎপাদিত আলুর প্রচুর চাহিদা রয়েছে। রাশিয়ায় আলু রপ্তানির উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে মন্ত্রী উল্লেখ করেন। তিনি বলেন, গত ২০১৬-২০১৭ অর্থ বছরে বাংলাদেশ ৪৬৪.৬২ মিলিয়ন মার্কিন ডলার মূল্যের পণ্য রপ্তানি করেছে, একই সময়ে আমদানি করেছে ৪৩৭ দশমিক ১০ মিলিয়ন মার্কিন ডলার মূল্যের পণ্য।

রপ্তানি বাণিজ্যে জটিলতা দূর হলে রাশিয়া বাংলাদেশের রড় রপ্তানি বাজার হবে। এ সময় বাণিজ্য সচিব শুভাশীষ বসু, অতিরিক্ত সচিব মুন্সী সফিউল হক, ডব্লিউটিও সেলের ডিজি মুনীর চৌধুরী এবং অতিরিক্ত সচিব(রপ্তানি-২) তপন কান্তি ঘোষ উপস্থিত ছিলেন।

Share Button

     এ জাতীয় আরো খবর