April 9, 2026, 3:03 am

সংবাদ শিরোনাম
রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন

১৭৮টি নদী খনন করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে: শাজাহান খান

১৭৮টি নদী খনন করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে: শাজাহান খান

mostbet

ডিটেকটিভ নিউজ ডেস্ক

নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান বলেছেন, সরকার অভ্যন্তরীণ নৌপথের নাব্যতা পুনঃরুদ্ধারের লক্ষ্যে ১৭৮টি নদী খননের বিশেষ পরিকল্পনা গ্রহণ করেছে। গতকাল রোববার সংসদে সরকারি দলের সদস্য সুকুমার রঞ্জন ঘোষের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। মন্ত্রী বলেন, উল্লিখিত পরিকল্পনার আওতায় অভ্যন্তরীণ নৌপথের ৫৩টি রুটে ক্যাপিটাল ড্রেজিং (১ম পর্যায়ে : ২৪টি নৌপথ) প্রকল্প, ১২টি গুরুত্বপূর্ণ নৌপথের খনন প্রকল্পের কাজ চলমান রয়েছে। বরিশ্বর-পায়রা নৌপথ এবং পুরাতন ব্রহ্মপুত্র, ধরলা, দুধকুমার, পূণর্ভবা, তুলাই ও সোয়া নদীর নাব্যতা উন্নয়ন ও পুনঃরুদ্ধার শীর্ষক প্রকল্প প্রস্তাব সমীক্ষার পর অনুমোদনের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। তিনি বলেন, এ ছাড়া সাঙ্গু, মাতামহুরী, কর্ণফুলী, ঘাঘট, বানার লোয়ার, নাগদা, জিনাই, গোমতী ও হাওর অঞ্চলে ১৮টি নদীর ক্যাপিটাল ড্রেজিং দ্বারা নাব্যতা বৃদ্ধি, নিষ্কাশন ব্যবস্থার উন্নতি, পর্যটন, জলাভূমি, ইকোসিস্টেম, সেচ এবং ল্যান্ডিং সুবিধাদি সমন্বিত নদী ব্যবস্থাপনার সম্ভাব্যতা সমীক্ষা কাজগুলো চলমান রয়েছে।

Share Button

     এ জাতীয় আরো খবর