April 13, 2026, 9:53 pm

সংবাদ শিরোনাম
অধিকার না ব্যবসা? ট্রেড ইউনিয়ন নিবন্ধনের অন্ধকার অর্থনীতি রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা

শেয়ারবাজার কেলেঙ্কারিতে জড়িতদের বিচার সময়মতো হবে: অর্থমন্ত্রী

শেয়ারবাজার কেলেঙ্কারিতে জড়িতদের বিচার সময়মতো হবে: অর্থমন্ত্রী

mostbet

ডিটেকটিভ নিউজ ডেস্ক

শেয়ারবাজার কেলেঙ্কারিতে জড়িত সবার বিচার সময়মতো হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। গতকাল শনিবার সিলেটে ‘বিনিয়োগকারী ও উদ্যোক্তা কনফারেন্স এবং বিনিয়োগ শিক্ষা মেলা ২০১৮’ এর উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। সাত বছরে পুঁজিবাজারের ভিত্তি মজবুত হয়েছে দাবি করে মুহিত বলেন, শেয়ারবাজার কেলেঙ্কারিতে জড়িতদের ব্যাপারে প্রতিবেদন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে। অনেকগুলো মামলাও চলমান। তবে তাদের শাস্তি প্রদান সময়সাপেক্ষ ব্যাপার। সময়মতো সবার বিচার সম্পন্ন হবে। শেয়ার বাজারে বিনিয়োগের ক্ষেত্রে ভাগ্যের উপর ভরসা না করার পরার্মশ দেন অর্থমন্ত্রী। তিনি বলেন, এখন পুঁজি বাজার বিকাশের সময়। আইপিও বৃদ্ধির মাধ্যমে পুঁজিবাজার ব্যাপক প্রসার লাভ করবে। এখানে পড়াশোনা ও গবেষণা করে বিনিয়োগ করতে হবে। তবে শিল্প ও বিনিয়োগ খাতে সাধারণ মানুষের অংশগ্রহণ ও আর্থিক সক্ষমতা বাড়বে।’ যারা পুঁজিবাজারকে ফটকা বাজার বলে মনে করে তারা পুঁজিবাজারের শত্রু বলে মন্তব্য করেন মুহিত। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান এম খায়রুল হোসেন, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যান একে আবুল মোমেন, সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের কমিশনার মো. হেলাল উদ্দিন নিজামী, মো. আমজাদ হোসেন, স্বপন কুমার বালা ও খন্দকার কামালুজ্জামান প্রমুখ।

Share Button

     এ জাতীয় আরো খবর