April 16, 2026, 2:13 pm

সংবাদ শিরোনাম
অধিকার না ব্যবসা? ট্রেড ইউনিয়ন নিবন্ধনের অন্ধকার অর্থনীতি রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা

দেশে রেকর্ড শনাক্তের দিনে মহামারী মরন ব্যাধীতে ১৪ জনের,এ নিয়ে মৃত্যু মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়াল ৩২৮ জনে

মোহাম্মদ ইকবাল হাসান সরকারঃ

mostbet

দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ১৪ জনের মৃত্যু হয়েছে।এ নিয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়াল ৩২৮ জনে।এই সময়ের মধ্যে নতুন করে আক্রান্ত হয়েছেন ১ হাজার ২৭৩ জন।এ নিয়ে সর্বমোট আক্রান্ত ২২ হাজার ২৬৮।দেশে একদিনে করোনা রোগীর সংখ্যার হিসাবে এটিই সর্বোচ্চ।এ ছাড়া নতুন করে ২৫৬ জনসহ মোট ৪ হাজার ৩৭৩ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।১৭ মে ২০২০ ইং তারিখ রোববার বিকালে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে এসব তথ্য তুলে ধরেন অধিদফতরটির অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।তিনি জানান, গত ২৪ ঘণ্টায় ৮ হাজার ৫৭৪টি নমুনা সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে ৮ হাজার ১১৪টি নমুনা পরীক্ষা করে ১ হাজার ২৭৩ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে।তিনি জানান, করোনা আক্রান্তদের মধ্যে নতুন করে মৃত্যুবরণ করেছেন ১৪ জন। এর মধ্যে ১৩ জন পুরুষ ও একজন নারী।ডা. নাসিমা আরও জানান, মারা যাওয়া কোভিড রোগীদের মধ্যে ঢাকা বিভাগের ৯ জন ও চট্টগ্রাম বিভাগের ৫ জন। এর মধ্যে ১৩ জন হাসপাতালে এবং একজন বাসায় মারা গেছেন।তিনি জানান, ঢাকা সিটির মধ্যে ৫ জন ও চট্টগ্রামে ৪ জন মারা গেছেন। ঢাকার কেরানীগঞ্জ ও সাভারে একজন করে মারা গেছেন।এছাড়া কুমিল্লা, নারায়ণগঞ্জ ও শরীয়তপুরে একজন করে মারা গেছেন।প্রসঙ্গত গত বছরের ৩১ ডিসেম্বর চীনের হুবেই প্রদেশের উহান শহর থেকে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। দেশে প্রথম কোভিড-১৯ রোগী শনাক্ত হন ৮ মার্চ এবং এ রোগে আক্রান্ত প্রথম রোগীর মৃত্যু হয় ১৮ মার্চ।২৫ মার্চ প্রথমবারের মতো রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) জানায়, বাংলাদেশে সীমিত পরিসরে কমিউনিটি ট্রান্সমিশন বা সামাজিকভাবে করোনাভাইরাসের সংক্রমণ হচ্ছে।

প্রাইভেট ডিটেকটিভ/১৭ মে ২০২০/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর