April 17, 2026, 9:40 am

সংবাদ শিরোনাম
হাম ও হামের উপসর্গে মৃত্যু দুইশ’ ছাড়াল অধিকার না ব্যবসা? ট্রেড ইউনিয়ন নিবন্ধনের অন্ধকার অর্থনীতি রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার

বিশ্বের বৃহত্তম মহাকাশ বিমান বানাচ্ছে চীন

বিশ্বের বৃহত্তম মহাকাশ বিমান বানাচ্ছে চীন

mostbet

ডিটেকটিভ নিউজ ডেস্ক

২০২০ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম মহাকাশ বিমান বা স্পেস প্লেন বানানোর পরিকল্পনা করছে চীন। বাণিজ্যিকভাবে মহাকাশ ফাইট শুরুর অংশ হিসেবে এই পরিকল্পনা নেয়া হয়। সম্প্রতি মেক্সিকোতে অনুষ্ঠিত ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল কংগ্রেসে এই সংক্রান্ত বিষয় তুলে ধরে বেইজিং।

ইতোমধ্যে চায়না অ্যাকাডেমি অব লাঞ্চ ভেহিকেল টেকনোলজি এই মহাকাশ বিমানের নকশা প্রণয়ন করেছে বলে জানিয়েছে ব্রিটেনের বিজ্ঞান সাপ্তাহিক নিউ সায়েন্টিস্ট।

দৈনিক ২০ জন যাত্রী নিয়ে এই বিমান ভূপৃষ্ঠ থেকে ৮০ মাইল উপর পর্যন্ত যাতায়াত করবে।  যাত্রা পথে যাত্রীরা প্রায় চার মিনিট ওজনহীন অবস্থা অনুভব করবে। বিমানটি খাড়াখাড়িভাবে নামতে এবং উড়তে পারবে।

এই বিমানের একটি ছোট সংস্করণের কথাও জানানো হয়েছে। সর্বোচ্চ পাঁচ জন যাত্রী নিয়ে এটি ঊর্ধ্বাকাশে ৬২ মাইল পর্যন্ত যাতায়াত করবে। এতে যাত্রীরা দুই মিনিট ওজনহীন অবস্থা অনুভব করবেন। চীনা মহাকাশ বিমানের ভূপৃষ্ঠ সব পরীক্ষা সফলভাবেই শেষ হয়েছে। আগামী দু’বছরের মধ্যে মহাকাশ বিমানের পরীক্ষামূলক উড্ডয়ন সম্পন্ন করা হবে।

অবশ্য এই বিমানে মহাকাশ ভ্রমণ মোটেও সস্তা হবে না। এই ভ্রমণে যাত্রী পিছু দুই থেকে আড়াই লাখ ডলার লাগবে বলে জানানো হয়েছে। চীন ছাড়া বিশ্বের আরো অনেক সংস্থা বাণিজ্যিকভাবে মহাকাশ ভ্রমণের বিষয়ে পরিকল্পনা করছে। ফলে এই ক্ষেত্রে চীনকে তীব্র প্রতিযোগিতার মুখ পড়তে হবে।

Share Button

     এ জাতীয় আরো খবর