হাফেজ মাওলানা মুফতি মোঃ রেজাউল করিম সিরাজী,নিজস্ব সংবাদদাতাঃ
দেশে গত ২৪ ঘণ্টায় নতুন ৪১৮ জন কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছেন।এই সময়ের মধ্যে আরও ৫ জনের মৃত্যু হয়েছে।এ নিয়ে করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৫ হাজার ৪১৬ জনে।আর মারা গেছেন মোট ১৪৫ জন।২৬ এপ্রিল ২০২০ ইং তারিখ রোববার বিকালে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে এসব তথ্য তুলে ধরেন অধিদফতরটির অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।তিনি জানান, ৩ হাজার ৬৮০টি নমুনা পরীক্ষা করে এই রোগী শনাক্ত হয়েছে।সব মিলিয়ে পরীক্ষা করা হয়েছে ৪৬ হাজার ৫৮৯ জন।এছাড়া মোট সুস্থ হয়েছেন ১২২ জন।ডা. নাসিমা বলেন, যারা শনাক্ত হয়েছেন তাদের বড় একটি অংশ স্বাস্থ্যসেবার সঙ্গে সরাসরি জড়িত। চিকিৎসক, নার্স, টেকনিশিয়ান,পরিছন্নতাকর্মী, আয়া, আক্রান্তদের মধ্যে তাদের অনেকেই আছেন।পুলিশ, প্রশাসনহ অন্যান্য সেবা কাজে নিয়োজিতরাও অনেকে আক্রান্ত হয়েছেন।তিনি জানান, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ব্যক্তিদের একজনের বয়স ১০ বছরের কম। সে কিডনি সমস্যায় আগে থেকেই আক্রান্ত ছিল।বাকিদের বয়স ষাটের ঊর্ধ্বে একজন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে তিনজন।‘মারা যাওয়া ব্যতিদের মধ্যে পুরুষ তিনজন আর নারী দুইজন। ঢাকা শহরে চারজন আর ঢাকার দোহার উপজেলায় একজন মারা গেছেন।গত ২৪ এপ্রিল ২০২০ ইং তারিখ শুক্রবার প্রথমবারের মতো দেশে একদিনে ৫০০ জনের বেশি করোনাভাইরাস আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়।ডা. নাসিমা সুলতানা রোজার মাসে মসজিদে নামাজ আদায় করার ক্ষেত্রে সরকারি নির্দেশনা মেনে চলার ওপর জোর দেন।রমজানে স্বাস্থ্য বিধি না মানলে ভয়াবহ পরিণতি অপেক্ষা করছে বলেও হুশিয়ার দেন তিনি।
প্রাইভেট ডিটেকটিভ/২৬ এপ্রিল ২০২০/ইকবাল