April 9, 2026, 9:13 am

সংবাদ শিরোনাম
রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন

মহামারী মরন ব্যাধী করোনা সংক্রমণের ৪৩ দিন নমুনা পরীক্ষা ২৯ হাজার ৫৭৮ শনাক্ত ৩৩৮২, মৃত্যু ১১০ গত ২৪ ঘণ্টায় শনাক্ত ৪৩৪, মৃত্যু ৯ * সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন মোট ৮৭ জন * শনাক্তের শীর্ষে ঢাকা; বাড়ছে নারায়ণগঞ্জ, গাজীপুর, নরসিংদী ও কিশোরগঞ্জে

মোহাম্মদ ইকবাল হাসান সরকারঃ

mostbet

নতুন করে আরও ৪৩৪ জনের দেহে করোনাভাইরাসে সংক্রমণ ধরা পড়েছে। মারা গেছেন ৯ জন। গত ২০ এপ্রিল ২০২০ ইং তারিখ সোমবারের তুলনায় মৃত্যু ও শনাক্তের সংখ্যা কমেছে।গতকাল ২১ এপ্রিল ২০২০ ইং তারিখ  মঙ্গলবার নিয়মিত ব্রিফিংয়ে এ তথ্য দেয়া হয়।এদিকে ৮ মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয়।এরপর থেকে মঙ্গলবার পর্যন্ত ৪৩ দিনে সারা দেশে মোট ২৯ হাজার ৫৭৮টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ৩৩৮২ জনের দেহে ভাইরাসটির সংক্রমণ ধরা পড়েছে। এতে আক্রান্ত হয়ে মারা গেছেন ১১০ জন।গতকাল ২১ এপ্রিল ২০২০ ইং তারিখ মঙ্গলবার করোনা পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এসব তথ্য প্রকাশ করা হয়।এ সংক্রান্ত প্রতিবেদন উপস্থাপন করেন অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ড. নাসিমা সুলতানা। ব্রিফিংয়ে বলা হয়, এখন পর্যন্ত সব মিলিয়ে নমুনা পরীক্ষা করা হয়েছে ২৯ হাজার ৫৭৮টি।তাদের মধ্যেই তিন হাজার ৩৮২ জন শনাক্ত হয়েছেন। সেই হিসাবে সন্দেহভাজনদের মধ্যে করোনায় শনাক্তের হার দাঁড়াল প্রায় সাড়ে ১১ শতাংশ। শনাক্ত রোগীর মধ্যে সুস্থ হয়েছেন আরও দু’জন। ফলে মোট সুস্থ রোগীর সংখ্যা ৮৭। সুস্থ হওয়ার হার দশমিক ২৯ শতাংশ আর মৃত্যুর হার সাড়ে ১২ শতাংশ। শনাক্তের সংখ্যায় এখনও এগিয়ে ঢাকা। তবে নারায়ণগঞ্জ, গাজীপুর, নরসিংদী ও কিশোরগঞ্জে রোগীর সংখ্যা বাড়ছে।স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক জানান, সারা দেশে করোনা সংক্রমণের হার বেশি রাজধানীতে। করোনার সংক্রমণ রোধে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়ে তিনি বলেন, করোনায় নতুন করে মৃত ৯ জনের মধ্যে পুরুষ ৫ জন এবং নারী ৪ জন। বয়সভিত্তিক হিসাবে ৬০ বছরের ঊর্ধ্বে ৩ জন, ৫০-৬০ বছর বয়সী ৩ জন এবং ৪০-৫০ বছরের মধ্যে ৩ জন।দিন দিন নমুনা সংগ্রহ এবং পরীক্ষার হার বাড়ানো হচ্ছে। গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৩ হাজার ১২৮টি, যা সোমবারের চেয়ে ৩ দশমিক ৭ শতাংশ বেশি। নমুনা পরীক্ষা করা হয়েছে ২ হাজার ৯৭৪টি, যা আগের দিনের চেয়ে ৭ শতাংশ বেশি।ব্রিফিংয়ে এই চিকিৎসক আরও বলেন, গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে নেয়া হয়েছে ৮৯ জনকে। বর্তমানে মোট আইসোলেশনে আছেন ৭৬৫ জন। গত ২৪ ঘণ্টায় আইসোলেশন থেকে ছাড়া পেয়েছেন দু’জন। এ পর্যন্ত ছাড়া পেয়েছেন ৫৭৯ জন। গত ২৪ ঘণ্টায় হোম কোয়ারেন্টিনে নেয়া হয়েছে ৪ হাজার ১৬৮ জনকে।এ পর্যন্ত হোম কোয়ারেন্টিনে নেয়া হয়েছে এক লাখ ৫৩ হাজার ৭৯৪ জনকে। গত ২৪ ঘণ্টায় প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে নেয়া হয়েছে এক হাজার ৪২৪ জনকে। এ পর্যন্ত প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে নেয়া হয়েছে সাত হাজার ১২ জনকে। গত ২৪ ঘণ্টায় মোট কোয়ারেন্টিনে নেয়া হয়েছে ৫ হাজার ৫৯২ জনকে এবং এ পর্যন্ত নেয়া হয়েছে এক লাখ ৬০ হাজার ৮০৬ জনকে।বর্তমানে মোট হোম কোয়ারেন্টিনে আছেন ৭৭ হাজার ৯৩১ জন এবং প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে আছেন ৫ হাজার ৮৭৪ জন। মোট কোয়ারেন্টিনে আছেন ৮৩ হাজার ৮০২ জন। এ পর্যন্ত কোয়ারেন্টিন থেকে ছাড়া পেয়েছেন ৭৭ হাজার ৪ জন। গত ২৪ ঘণ্টায় ছাড়া পেয়েছেন দুই হাজার ১৯২ জন।যারা কোয়ারেন্টিন থেকে ছাড় পেয়েছেন তারা সম্পূর্ণ সুস্থ ও স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারবেন। তবে তাদের এ মুহূর্তে ঘরের বাইরে না যাওয়াই ভালো।

প্রাইভেট ডিটেকটিভ/২২ এপ্রিল ২০২০/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর