April 8, 2026, 9:13 pm

সংবাদ শিরোনাম
রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন

ব্যাংকে নিয়োগ আসন সঙ্কটে পরীক্ষা দিতে পারেননি ৫৬০০ প্রার্থী, বিক্ষোভের পর ২ কেন্দ্রে নতুন তারিখ

ব্যাংকে নিয়োগ আসন সঙ্কটে পরীক্ষা দিতে পারেননি ৫৬০০ প্রার্থী, বিক্ষোভের পর ২ কেন্দ্রে নতুন তারিখ

mostbet

ডিটেকটিভ নিউজ ডেস্ক

রাষ্ট্রায়ত্ত আট ব্যাংকের নিয়োগ পরীক্ষায় ঢাকার দুটি কেন্দ্রের সাড়ে পাঁচ হাজারের বেশি চাকরিপ্রার্থী আসন স্বল্পতার কারণে পরীক্ষা দিতে না পারায় গ-গোলের পর তাদের জন্য পরীক্ষার নতুন তারিখ ঠিক করেছে কর্তৃপক্ষ। ব্যাংকার্স রিক্রুটমেন্ট কমিটির সদস্য সচিব বাংলাদেশ ব্যাংকের মহা ব্যবস্থাপক মো. মোশাররফ হোসেন খান  বলেন, মিরপুর বাংলা কলেজ কেন্দ্রে চার হাজার এবং মিরপুর শাহ আলী মহিলা কলেজ কেন্দ্রে ১৬০০ চাকরিপ্রত্যাশীর পরীক্ষা দিতে পারেননি। উদ্ভূত পরিস্থিতিতে ব্যাংকার্স রিক্রুটমেন্ট কমিটির জরুরি বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, ২০ জানুয়ারি বিকাল সাড়ে ৩টা থেকে সাড়ে ৪টা একই কেন্দ্রে তাদের পরীক্ষা নেওয়া হবে। এই সিদ্ধান্ত অন্য কেন্দ্রের পরীক্ষার্থীদের ক্ষেত্রে কোনো প্রভাব ফেলবে না। ব্যবস্থাপনার ত্রুটিতে আসন সঙ্কটের কারণে এ জটিতার সৃষ্টি হয় জানিয়ে তিনি বলেন, ২০ তারিখ আমি নিজে উপস্থিত থেকে সব দিক তদারকি করব। এর আগে আসন স্বল্পতার কারণে দুটি কেন্দ্রের সাড়ে পাঁচ হাজারের বেশি চাকরিপ্রার্থী পরীক্ষা দিতে না পেরে ক্ষুব্ধ পরীক্ষার্থীরা গতকাল শুক্রবার বিকালে মিরপুর শাহ আলী মহিলা কলেজ কেন্দ্রের বাইরে বিক্ষোভ ও ভাংচুর চালায়। পরীক্ষা না দিয়ে বেরিয়ে যান বাংলা কলেজের পরীক্ষার্থীরাও। রাষ্ট্রায়ত্ত আট ব্যাংকে সিনিয়র অফিসার, কর্মকর্তা ও ক্যাশ কর্মকর্তা পদে নিয়োগের এই সমন্বিত নিয়োগ পরীক্ষার দায়িত্ব দেওয়া হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগকে। এক রিট আবেদনে এ পরীক্ষা হওয়া নিয়ে সংশয় তৈরি হলেও শেষ মুহূর্তে সুপ্রিম কোর্টের চেম্বার আদালতের আদেশে এই পরীক্ষা নেওয়ার পথ তৈরি হয়। আগের ঘোষণা অনুযায়ী গতকাল শুক্রবার বিকাল সাড়ে ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত এই পরীক্ষা চলে। এক ঘণ্টায় ১০০ নম্বরের এই এমসিকিউ পরীক্ষার মধ্যে দিয়ে আটটি ব্যাংকে মোট ১৬৬৩টি শূন্য পদে নিয়োগ দেওয়ার কথা রয়েছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী আসাদুজ্জামান  জানান, এই নিয়োগ পরীক্ষায় তার বোনের সিট পরেছিল মিরপুর শাহ আলী মহিলা কলেজ কেন্দ্রে। বোনকে নিয়ে তিনি নির্ধারিত সময়ের আগেই কেন্দ্রে পৌঁছেছিলেন। কিন্তু গ-গোলের মধ্যে ওই কেন্দ্রে আর পরীক্ষাই হয়নি।  এক বেঞ্চে ৮-১০ জন বসিয়েছে, এতে সবাই ক্ষুব্ধ হয়ে বেরিয়ে আসে। অনেকে ওএমআর শিট নিয়েই ফিরে গেছে। এই কেন্দ্রের কেউই পরীক্ষা দিতে পারেনি। পরীক্ষায় অংশ নিতে না পেরে প্রার্থীরা ওই কলেজের সামনের সড়কে বিক্ষোভ করেন বলে জানান আসাদুজ্জামান। পরীক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা যায়, মিরপুর বাংলা কলেজের পরিস্থিতিও ছিল প্রায় একই রকম। শাহ আলী থানার ওসি মো. আনোয়ার হোসেন  বলেন, জায়গা না হওয়ায় কেন্দ্রের ভেতরে ঝামেলা হয়েছে বলে আমরা শুনেছি।

Share Button

     এ জাতীয় আরো খবর