April 15, 2026, 5:45 am

সংবাদ শিরোনাম
অধিকার না ব্যবসা? ট্রেড ইউনিয়ন নিবন্ধনের অন্ধকার অর্থনীতি রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা

সরকারের বর্ষপূর্তি উপলক্ষে কাল জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

সরকারের বর্ষপূর্তি উপলক্ষে কাল জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

mostbet

ডিটেকটিভ নিউজ ডেস্ক

 

আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের চার বছর পূর্তিতে আগামীকাল শুক্রবার জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সরকারের চার বছর পূর্তিতে ১২ জানুয়ারি আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠেয় সাংস্কৃতিক অনুষ্ঠানের বিভিন্ন দিক তুলে ধরার সময় গতকাল বুধবার সচিবালয়ে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর এই তথ্য জানান। শুক্রবারের সাংস্কৃতিক অনুষ্ঠান দেশ টিভি এবং বিটিভি ওয়ার্ল্ড সরাসরি সম্প্রচার করবে জানিয়ে মন্ত্রী বলেন, সন্ধ্যা ৭টা থেকে সাড়ে ৭টা পর্যন্ত একটু এদিক-ওদিক হতেও পারে। কারণ মাননীয় প্রধানমন্ত্রী ওই সময়ে জাতির উদ্দেশে ভাষণ দেবেন। জাতির উদ্দেশে দেওয়া প্রধানমন্ত্রীর ভাষণ বিটিভি সম্প্রচার করবে। নূর বলেন, আমরাও অনুষ্ঠানের মঞ্চ থেকে ভাষণটি দেশ টিভিতে প্রচার করব। ওই সময়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের পরিবর্তে প্রধানমন্ত্রীর ভাষণ প্রচারিত হবে। মেয়াদের শেষ বছরের শুরুতে এই ভাষণে কী থাকছে- জানতে চাইলে এই মন্ত্রী বলেন, উন্নয়নের সবকিছু থাকবে, তিনি সরকার প্রধান। সাংস্কৃতিক অনুষ্ঠানের ফাঁকে ফাঁকে সরকারের উন্নয়নমূলক কর্মকা-ের উপর প্রামাণ্যচিত্রও প্রদর্শন করা হবে বলে জানান সংস্কৃতিমন্ত্রী।

Share Button

     এ জাতীয় আরো খবর