April 17, 2026, 12:45 pm

সংবাদ শিরোনাম
হাম ও হামের উপসর্গে মৃত্যু দুইশ’ ছাড়াল অধিকার না ব্যবসা? ট্রেড ইউনিয়ন নিবন্ধনের অন্ধকার অর্থনীতি রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার

দিল্লির দাঙ্গা নিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কবিতা ‘নরক’

ডিটেকটিভ আন্তর্জাতিক ডেস্কঃ

mostbet

ভারতের ক্ষমতাসীন হিন্দুত্ববাদী রাজনৈতিক দল বিজেপির তীব্র সমালোচকদের একজন হচ্ছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।এবার দেশটির নাগরিকত্ব সংশোধনী আইনবিরোধী শান্তিপূর্ণ বিক্ষোভে মোদি সমর্থকদের দাঙ্গার বিরুদ্ধে একটি কবিতা লিখেছেন তিনি।টানা চার দিন ধরে দাঙ্গার পর বৃহস্পতিবার সকাল পর্যন্ত নিহতের সংখ্যা ৩২ জনে দাঁড়িয়েছে এবং আহতের সংখ্যা দুইশ ছাড়িয়ে গেছে বলে এনডিটিভি জানিয়েছে।পরিস্থিতি তাদের নিয়ন্ত্রণে আছে দাবি করে দিল্লি পুলিশ ১৮ মামলা ও সহিংসতার সঙ্গে জড়িত থাকার দায়ে ১০৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে।

মমতার কবিতাটি এরকম-

নরক

কোথায় আছি?

কোথায় চলেছি?

স্বর্গ পেরিয়ে নরকে!

চলে গেল কত কত প্রাণ

ফিরবে না আর কোনদিন।

ঝরলো রক্ত,

পড়লো লাশ।

জ্বলছে ক্রোধের আগুন,

হোলির আগেই

রক্তের হোলি

মনুষ্যত্ব বড় করুণ।

ঠিকানার লড়াই

হারিয়ে যাচ্ছে

বন্দুকের নলের তুফানে দেশ,

শান্ত দেশ

অশান্ত হল-

গণতন্ত্র কি তবে শেষ?

কে দেবে উত্তর?

আর কি হবে সমাধান

তুমি-আমি নীরব-বধির

নরক হল পীঠস্থান।

প্রাইভেট ডিটেকটিভ/২৭ ফেব্রুয়ারী ২০২০/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর