April 15, 2026, 4:54 am

সংবাদ শিরোনাম
অধিকার না ব্যবসা? ট্রেড ইউনিয়ন নিবন্ধনের অন্ধকার অর্থনীতি রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা

এশিয়ার সেরা ৩৫০ বিশ্ববিদ্যালয়ের তালিকায় ঢাকা বিশ্ববিদ্যালয়

এশিয়ার সেরা ৩৫০ বিশ্ববিদ্যালয়ের তালিকায় ঢাকা বিশ্ববিদ্যালয়

mostbet

ডিটেকটিভ নিউজ ডেস্ক

এশিয়ার সেরা ৩৫০ বিশ্ববিদ্যালয়ের তালিকায় স্থান পেয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়। গতকাল মঙ্গলবার উপাচার্য অধ্যাপক ড. মো.আখতারুজ্জামানকে অভিনন্দন জানিয়ে লন্ডনভিত্তিক সংস্থা ‘টাইমস হায়ার এডুকেশন’-এর পাঠানো একটি ফ্যাক্স বার্তায় এ কথা জানানো হয়। আগামী ৫-৭ ফেব্রুয়ারি চীনের শেনঝেন শহরে অনুষ্ঠেয় ‘টাইমস হায়ার এডুকেশন’-এর এশিয়া ইউনিভার্সিটিজ সামিটে এশিয়ার সেরা বিশ্ববিদ্যালয়ের র‌্যাংকিং আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে। তিন দিনব্যাপী এই সম্মেলনে এশিয়ার সেরা বিশ্ববিদ্যালয়গুলোর প্রেসিডেন্ট/ উপাচার্য অংশগ্রহণ করবেন। এই সম্মেলনে অংশগ্রহণের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে আমন্ত্রণ জানানো হয়েছে। ঢাবি উপাচার্য বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার মান বৃদ্ধির জন্য বর্তমান প্রশাসন নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এরই স্বীকৃতিস্বরূপ এশিয়ার সেরা ৩৫০ বিশ্ববিদ্যালয়ের মধ্যে এ বিশ্ববিদ্যালয় স্থান করে নিয়েছে।

Share Button

     এ জাতীয় আরো খবর