April 8, 2026, 6:21 pm

সংবাদ শিরোনাম
নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল

প্রধানমন্ত্রীর নির্দেশের পর হাসপাতালে সাবেক সাংসদ ইউসুফ

প্রধানমন্ত্রীর নির্দেশের পর হাসপাতালে সাবেক সাংসদ ইউসুফ

mostbet

ডিটেকটিভ নিউজ ডেস্ক

প্রধানমন্ত্রীর নির্দেশের পর সাবেক সংসদ সদস্য মুক্তিযোদ্ধা মো. ইউসুফকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়েছে। গতকাল রোববার দুপুরে রাঙ্গুনিয়ায় ছোট ভাইয়ের বাড়ি থেকে তাকে হাসপাতালে নিয়ে আসা হয়।

তিনি এখন হাসপাতালের চতুর্থ তলায় আইসিইউতে ভর্তি আছেন বলে জানান তার ছোট ভাই মো. সেকান্দার জানিয়েছেন। হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. জালাল উদ্দিন বলেন, তিনি (ইউসুফ) স্ট্রোকের রোগী, আনকনসাস অবস্থায় আছেন। তার সেফটিসেমিয়া হয়েছে। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের প্রধান ডা. অশোক কুমার দত্তের তত্ত্বাবধানে ইউসুফকে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে তিনি জানান।

দীর্ঘদিন ধরে রাঙ্গুনিয়া কলেজ রোডে ভাইয়ের বাড়িতে প্রায় বিনা চিকিৎসায় দিনযাপন করছিলেন সারাজীবন গণমানুষের জন্য নিবেদিতপ্রাণ এই মুক্তিযোদ্ধা। দেরিতে হলেও প্রধানমন্ত্রী আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা গতকাল রোববার সকালে ইউসুফের যথাযথ চিকিৎসার ব্যবস্থার নির্দেশ দেন। এরপর তাকে হাসপাতালে নিয়ে আসা হয়।

Share Button

     এ জাতীয় আরো খবর