শামীম আলম,জামালপুরঃ
জামালপুরের ইসলামপুর জে.জে.কে.এম গার্লস হাইস্কুল এন্ড কলেজের লম্পট অধ্যক্ষ আব্দুস ছালামের বিরোদ্ধে অপসারণ ও শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে শিক্ষক ও অভিভাবকরা । ইসলামপুর জে.জে.কে.এম গার্লসহাইস্কুল এন্ড কলেজ প্রাঙ্গন থেকে একটি বিক্ষোভ মিছিল বৃহস্পতিবার বিকাল ৪ টায় বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে থানা মোড় বটতলা চত্ত¡রে গিয়ে শেষে হয়। সেখানে এক পথসভা অনুষ্ঠিত হয়। পথসভায় বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের প্রভাষক খলিলুর রহমান, শিক্ষিকা সুলেখা খানম, নাজমুন্নাহার কেয়া, জেলা কমিউনিস্ট পার্টি সভাপতি মোজাহার , নিসচা সাধারণ সম্পাদক কোরবান আলী, সাবেক ছাত্রলীগ সা.সম্পাদক ফারুক ইকবাল হিরু, সাবেক সভাপতি জিয়াউল হক জুয়েল, যুব মহিলা লীগ সভাপতি আবিদা সুলতানা যুথি, অভিবাবক সুলতান মিয়া প্রমূখ। বক্তারা প্রত্যেকেই লম্পট অধ্যক্ষের অপরাসারণ ও দৃষ্টান্ত মূলক শাস্তির দাবী জানান। উলেখ্য যে, গত ২ ফেব্রুয়ারী ২০২০ ইং তারিখ রবিবার জামালপুরের-দেওয়ানগঞ্জগামী তিস্তা ট্রেনের কেবিনে জে, জে, কে, এম গার্লস হাইস্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আব্দুছ ছালাম চৌধুরী তার কলেজের এক প্রাক্তন ছাত্রীকে কেবিনে অসামাজিক কার্যকলাপ চালানোর অভিযোগে রেলওয়ে পুলিশের কাছে আটক হয়। পরে ওই ছাত্রী অভিযোগ না করায় জামালপুর জি. আর.পি থানার পুলিশ জননিরাপত্তা আইনে মামলা দায়ের করে। এ ঘটনায় চরিত্রহীনা লম্পট অধ্যক্ষ আব্দুস ছালামকে অবাঞ্চিত ঘোষনা করে অবিলম্বে অপসারণ দাবী করে প্রতিনিয়ত বিক্ষোভ মিছিল চালিয়ে যাচ্ছেন ওই প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকরাসহ এলাকার সূধীজন।
প্রাইভেট ডিটেকটিভ/০৬ ফেব্রুয়ারী ২০২০/ইকবাল