
প্রেস বিজ্ঞপ্তি
১। র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব-১০ ও র্যাব-১ এর যৌথ আভিযানিক দল হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক *আসামি মো: দেলবার হোসেন @ দেলবার ডাকাত (৭০)’কে জিএমপি, গাজীপুরের কোনাবাড়ি থানাধীন নছের মার্কেট এলাকা* থেকে গ্রেফতার করেছে।
২। গোপন সংবাদের ভিত্তিতে এবং আধুনিক তথ্যপ্রযুক্তির সহায়তায় *গতকাল ০৫/০২/২০২৬ তারিখ রাত অনুমান ২০.৪৫ ঘটিকার সময়* র্যাব-১০, সিপিএসসি, লালবাগ ক্যাম্প, ঢাকা এবং র্যাব-১, সিপিএসসি, পোড়াবাড়ি ক্যাম্প, গাজীপুর এর যৌথ আভিযানিক দল *জিএমপি, গাজীপুরের কোনাবাড়ি থানাধীন নছের মার্কেট এলাকায়* একটি পরিকল্পিত অভিযান পরিচালনা করে। অভিযানে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর থানার মামলা নম্বর- ০৩, তারিখ- ০৯/০৭/২০১০ খ্রি., ধারা- ৩০২/৩৪ পেনাল কোড, ১৮৬০ এর হত্যা মামলায় যাবজ্জীবন সাজা পরোয়ানাভুক্ত পলাতক আসামি *মো: দেলবার হোসেন @ দেলবার ডাকাত (৭০),* পিতা- মৃত লবীন @ মেরু সর্দার, সাং- ছোট মহারাজপুর, থানা- শাহজাদপুর, জেলা- সিরাজগঞ্জ’কে গ্রেফতার করা হয়।
৩। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি স্বীকার করে যে, সে দীর্ঘদিন যাবত আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে বিভিন্ন এলাকায় আত্মগোপন করে ছিল। গ্রেফতারকৃত আসামি’কে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।