April 8, 2026, 12:46 pm

সংবাদ শিরোনাম
নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ১০ বাংলাদেশি নিহত

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ১০ বাংলাদেশি নিহত

mostbet

ডিটেকটিভ নিউজ ডেস্ক

সৌদি আরবে এক সড়ক দুর্ঘটনায় ১০ বাংলাদেশি মারা গেছেন। গত শনিবার দেশটির ইয়েমেন সীমান্তের কাছে জাজান প্রদেশে এ দুর্ঘটনা ঘটে। সৌদি আরবে অবস্থিত বাংলাদেশ দূতাবাস থেকে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্থানীয় সময় গত শনিবার সকাল ৭টার দিকে একটি ট্রাকে করে ২০ জন বাংলাদেশি কর্মস্থলে যাচ্ছিলেন। তখন পেছন থেকে একটি গাড়ি ধাক্কা দিলে আট জন ঘটনাস্থলেই মারা যান। পরে হাসপাতালে মারা যান আরও দুই জন। তবে নিহতদের নাম-ঠিকানা এখনও জানা যায়নি। গতকাল রোববার সকালে জেদ্দায় বাংলাদেশের কনসাল জেনারেল এফএম বোরহান উদ্দীনওবলেন, ‘একটি লরিতে করে বাংলাদেশিরা কাজে যাচ্ছিলেন। তখন পেছন থেকে একটি গাড়ি ধাক্কা দিলে এই দুর্ঘটনা ঘটে।’

তিনি আরও বলেন, ‘ঘটনাস্থল জেদ্দা থেকে সাড়ে ৮০০ কিলোমিটার দূরে এবং ইয়েমেন সীমান্তের কাছে হওয়ায় জায়গাটি বেশ দুর্গম। আমরা আমাদের লোক পাঠিয়েছি। তারা গিয়ে হাসপাতাল ও পুলিশের সঙ্গে দেখা করে সবার নাম পরিচয় জানাবে এবং দুর্ঘটনার কারণ কী তা জেনে এ ব্যাপারে মামলা হবে।’

Share Button

     এ জাতীয় আরো খবর