জাবিউর আলম হিমু,শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ

শিবগঞ্জ থানা ও পৌর ছাত্রদল আয়োজিত সোনালী ব্যাংক চত্তরে বিএনপি কার্যালয়ে থানা ছাত্রদলের আহবায়ক খালিদ হাসান আরমানের সভাপতিত্বে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদ এর সহ-সভাপতি সাজিদ হাসান বাবু , প্রধান বক্তা ছাত্রদল কেন্দ্রীয় সংসদ এর যুগ্ম-সম্পাদক মহিন উদ্দিন রাজু, বিশেষ অতিথি সাধারন সম্পাদক রাজশাহী মহানগর এর মোঃ রফিকুল ইসলাম রবি, মোঃ আবু হাসান সভাপতি বগুড়া জেলা ছাত্রদল, নুরে আলম সিদ্দিকী রিগ্যান সাধারন সম্পাদক বগুড়া জেলা ছাত্রদল, মোঃ সোহেল রানা যুগ্ম সাধারন সম্পাদক বগুড়া জেলা ছাত্রদল, অনুষ্ঠান পরিচালনা করেন মাহদী হাসান তমাল আহবায়ক শিবগঞ্জ পৌর ছাত্রদল ।
প্রাইভেট ডিটেকটিভ/০২ ফেব্রুয়ারী ২০২০/ইকবাল