March 29, 2026, 4:16 pm

সংবাদ শিরোনাম
ক্যান্সার প্রতিরোধে স্বাস্থ্য সচেতনতা ও খাদ্যাভ্যাস পরিবর্তনের বিকল্প নেই পূর্ব শত্রুতার জেরে রাতের আঁধারে শতাধিক গাছ নষ্টের অভিযোগ এক-এগারোর ছায়া: বন্ধ দরজার ভেতর থেকে উঠে আসা নাম—মাসুদ রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

রাজধানীতে বাসে গ্যাসবেলুন বিস্ফোরণ, ৮ ছাত্রলীগকর্মী দগ্ধ

রাজধানীতে বাসে গ্যাসবেলুন বিস্ফোরণ, ৮ ছাত্রলীগকর্মী দগ্ধ

ডিটেকটিভ নিউজ ডেস্ক

ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীতে শোভাযাত্রায় অংশ নিতে আসার পথে বাসে গ্যাসবেলুন বিস্ফোরণে সংগঠনটির আট কর্মী দগ্ধ হয়েছে বলে জানিয়েছে পুলিশ। গতকাল শনিবার বেলা ১১টার দিকে রাজধানীর ফার্মগেট এলাকার আল-রাজি হাসপাতালের সামনে এ দুর্ঘটনা ঘটে। উত্তরা পশ্চিম এলাকা থেকে রাইদা পরিবহনের একটি বাসে করে ছাত্রলীগ নেতাকর্মীরা শাহবাগ এলাকার দিকে যাচ্ছিল। আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাতপাতালের বার্ন ইউনিটে নিয়ে আসার পর সবাইকে ভর্তি করা হয়েছে বলে জানান বার্ন ইউনিটের আবাসিক সার্জন পার্থ শংকর পাল। তিনি জানান, আহতরা আশঙ্কামুক্ত। কারো হাত, কারো পা বা শরীরের অন্য কোনো অংশ দগ্ধ হয়েছে। সবাইকে চিকিৎসা দেওয়া হয়েছে। দগ্ধরা হলেন- আকাশ, রানা, রিফাত, রায়হান, মেহেদি হাসান, রওশন, সৌরভ ও কাব্য। দগ্ধরা হাসপাতালে গণমাধ্যমকে জানান, তাঁরা ছাত্রলীগের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রায় অংশ নিতে বাসভাড়া করে আসছিলেন। সবার হাতেই ছিল গ্যাসের বেলুন। হঠাৎ করেই বেলুনগুলো ফুটতে শুরু করে আর তারপরই বাসের ভেতর আগুন ধরে যায়। একটি সূত্র জানায়, এ সময় বাসের ভেতর কয়েকজন সিগারেট খাচ্ছিল। তা থেকেই মূলত অগ্নিকা-ের সূত্রপাত হয়। অগ্নিকা-ে তিন-চারটি সিট পুড়ে যায়। ঢামেক হাতপাতাল পুলিশ ক্যাম্পের এসআই বাচ্চু মিয়া জানান, আহতরা ভর্তি হয়েছেন, তাঁদের চিকিৎসা দেওয়া হচ্ছে।

Share Button

     এ জাতীয় আরো খবর