April 6, 2026, 11:01 pm

সংবাদ শিরোনাম
মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল ক্যাম্পবেলটাউনে গার্হস্থ্য সহিংসতা প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত

স্নাতক ডিগ্রিধারী না হলে ফাজিল (স্নাতক) মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি নয় -হাইকোর্ট

হাফেজ মাওলানা মুফতি মোঃ রেজাউল করিম সিরাজী,নিজস্ব সংবাদদাতাঃ

mostbet

ছবি: সংগৃহীত।

স্নাতক ডিগ্রিধারী না হলে ফাজিল (স্নাতক) মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি হওয়া যাবে না।গতকাল ২১ জানুয়ারি ২০২০ ইং তারিখ মঙ্গলবার হাইকোর্ট এক রায়ে এমন নির্দেশনা দিয়েছে।রায়ে বলা হয়েছে, মাদ্রাসার প্রতিষ্ঠান প্রধান প্রথমে ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের ভিসির কাছে স্নাতক ডিগ্রী ধারী তিনজন ব্যক্তির নাম পাঠাবেন। তিনজনের মধ্যে থেকে ভিসি একজনকে সভাপতি পদে মনোনীত করবেন।তবে সংসদ সদস্যের ডিও লেটারে কেউ সভাপতি হলে তা বাতিল হবে।এ বিষয়ে জারিকৃত রুল যথাযথ ঘোষণা করে বিচারপতি জেবিএম হাসান ও বিচারপতি মো: খায়রুল আলমের সমন্বয়ে গঠিত হাইকোর্টের ডিভিশন বেঞ্চ এই রায় দেন।রায়ে বগুড়া জেলার নন্দীগ্রাম উপজেলার কালিশ পুনাইল হামিদিয়া ফাজিল মাদ্রাসার সভাপতি পদে এমপির ডিও লেটারে মো: বেলাল হোসাইন বাবলুকে মনোয়ন দেওয়ায় তার সভাপতি পদ বাতিল করেছে আদালত।আদালতে রিটের পক্ষে আইনজীবী মো: হুমায়ন কবির শুনানি করেন।হুমায়ুন বলেন, ২০১৮ সালের ৮ মার্চ বগুড়া জেলার নন্দীগ্রাম উপজেলার কালিশ পুনাইল হামিদিয়া ফাজিল মাদ্রাসার সভাপতি পদে এমপির ডিও লেটারে মো: বেলাল হোসাইন বাবলুকে মনোনয়ন দেয় ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়।প্রতিষ্ঠান প্রধান শুধু তার নাম সুপারিশ করে ভিসির কাছে পাঠিয়ে ছিলেন।পরে ওই মনোনায়ন দেওয়ার বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন ওই মাদ্রাসার অভিভাবক সদস্য আরিফুল ইসলাম।২০১৮ সালের ৮ এপ্রিল হাইকোর্ট রুল জারি করেন। ওই রুল যথাযথ ঘোষণা করে রায় দেয় হাইকোর্ট।

প্রাইভেট ডিটেকটিভ/২২ জানুয়ারি ২০২০/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর