April 9, 2026, 7:46 pm

সংবাদ শিরোনাম
সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ

পণ্যবাহী ভারী যানবাহনের চাপে কাহিল অবস্থায় সিঙ্গেল লেন সড়কগুলো

পণ্যবাহী ভারী যানবাহনের চাপে কাহিল অবস্থায় সিঙ্গেল লেন সড়কগুলো

mostbet

ডিটেকটিভ নিউজ ডেস্ক

 

পণ বোঝাই ভারবাহী যানবাহনের চাপে রাজধানীর আশপাশের সিঙ্গেল সড়কগুলোর কাহিল অবস্থা। ভার বহন ক্ষমতা যথেষ্ট না হওয়ায় ওসব সড়কে খানাখন্দ সৃষ্টিসহ স্বল্পসময়ে ভাঙনের মুখে পড়ছে। তারপরও খানাখন্দে ভরা ওসব সড়কেই ঝুঁকি নিয়েই চলছে সব ধরনের যানবাহন। এক যুগ আগেও ওসব সড়কে যে ধরনের যান চলাচল করতো, এখন তার সঙ্গে যুক্ত হয়েছে শিল্পের পণ্যবাহী ভারী যানবাহনও। পাশাপাশি বেড়েছে যানবাহনের সংখ্যাও। যার চাপ নিতে পারছে না সিঙ্গেল লেনের ওসব সড়ক। এমন পরিস্থিতিতে ঢাকার পার্শ্ববর্তী ৩২০ কিলোমিটার ডাবল লেনে উন্নীত করার উদ্যোগ নেয়া হয়েছে। ইতিমধ্যে সড়কগুলো চিহ্নিতও করা হয়েছে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা যায়।

সংশ্লিষ্ট সূত্র মতে, ঢাকার পার্শ্ববর্তী বেশকিছু ইউনিয়নের সিঙ্গেল লেন সড়কে ভারী যানবাহন চলাচল বাড়লেও অর্থাভাবে ওই সড়কগুলোর উন্নয়ন করা যায়নি। কারণ ইউনিয়ন পরিষদের থোক বরাদ্দের সামান্য অংশ থেকে ওসব সড়কের রক্ষণাবেক্ষণ ব্যয় নির্বাহ করা হয়। শীতলক্ষ্যার পশ্চিম পাড় দিয়ে রাজধানীর ডেমরা থেকে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কায়েতপাড়া, রূপগঞ্জ সদর ও দাউদপুর ইউনিয়ন হয়ে গাজীপুরের কালীগঞ্জ পর্যন্ত ২৬ কিলোমিটার সড়ক রয়েছে। দীর্ঘদিন ধরেই ভাঙাচোরা সড়কটি যানবাহন চলাচলের অনুপযোগী রয়েছে। রূপগঞ্জেই ঢাকা-সিলেট মহাসড়কের পার্শ্ববর্তী তারাব পৌরসভার রূপসী থেকে কাঞ্চন পৌরসভার কালাদি পর্যন্ত ১৬ কিলোমিটার সড়কেরও একই দশা।

সূত্র জানায়, বিদ্যমান পরিস্থিতিতে এক যুগ আগে নির্মিত সিঙ্গেল লেন সড়কগুলো ভেঙে ডাবল লেনে রূপান্তর কোনো বিকল্প নেই। সেই লক্ষ্যে সড়ক যোগাযোগের দৈন্যদশা দূর করতে সিঙ্গেল লেন সড়কগুলো ডাবল লেন করার উদ্যোগ নিয়েছে এলজিইডি। ‘নগর অঞ্চল উন্নয়ন প্রকল্প-২’-এর মাধ্যমে প্রথম পর্যায়ে ঢাকার পার্শ্ববর্তী অঞ্চলের ৩২০ কিলোমিটার সিঙ্গেল লেন সড়ক ডাবল লেনে উন্নীত করা হবে। পর্যায়ক্রমে এ কার্যক্রম আরো বিস্তৃত হবে। প্রয়োজনে সিটি করপোরেশনের পার্শ্ববর্তী ভাঙাচোরা সিঙ্গেল লেনের প্রতিটি সড়ক ভেঙে ডাবল লেনে রূপান্তরেরও এলজিইডির পরিকল্পনা রয়েছে।

সূত্র আরো জানায়, প্রাথমিকভাবে এলজিইডির ঢাকা পার্শ্ববর্তী বিপর্যন্ত ৩২০ কিলোমিটার সড়কের তালিকা তৈরির কাজ ইতিমধ্যে শেষ হয়েছে। তার মধ্যে সাভার উপজেলার ১২৩ কিলোমিটার, রূপগঞ্জ উপজেলার ৭৪, আড়াইহাজার উপজেলার ৮৫ ও গাজীপুর সিটি করপোরেশনের ৩৮ কিলোমিটার সিঙ্গেল লেন সড়ক ভেঙে ফেলে ডাবল লেনে রূপান্তরের প্রয়োজনীয় কার্যক্রম হাতে নিয়েছে এলজিইডি। এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) ইতিমধ্যে রাজধানীর পার্শ্ববর্তী ৩২০ কিলোমিটার সড়ক ডাবল লেনে উন্নীতকরণে অর্থায়নের আগ্রহ প্রকাশ করেছে।

এ প্রসঙ্গে এলজিইডির নগর অঞ্চল উন্নয়ন প্রকল্পের উপ-পরিচালক মো. হামিদুল হক জানান, ঢাকাকে ঘিরে রাখা ৩২০ কিলোমিটার সড়ক এখন ক্রমবর্ধমান যানবাহনের চাপ নিতে পারছে না। দ্রুত অপরিকল্পিত নগরায়ণ ও শিল্পায়নের কারণে এমনটি ঘটেছে। এ অবস্থায় সড়ক যোগাযোগ নেটওয়ার্ককে স্বাভাবিক রাখতে ৩২০ কিলোমিটার সিঙ্গেল লেনের সড়ককে ডাবল লেনে রূপান্তরের উদ্যোগ নেয়া হয়েছে।

Share Button

     এ জাতীয় আরো খবর