April 14, 2026, 10:45 pm

সংবাদ শিরোনাম
অধিকার না ব্যবসা? ট্রেড ইউনিয়ন নিবন্ধনের অন্ধকার অর্থনীতি রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা

নির্বাচনে ৬ লাখ আনসার সদস্য দায়িত্ব পালন করবে

নির্বাচনে ৬ লাখ আনসার সদস্য দায়িত্ব পালন করবে

mostbet

ডিটেকটিভ নিউজ ডেস্ক

আনসার ভিডিপি ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল শেখ পাশা হাবিব উদ্দিন বলেছেন, আগামি জাতীয় সংসদ নির্বাচনে ৬ লাখ আনসার সদস্য বিভিন্ন ভোট কেন্দ্রে দায়িত্বপালন করবে। সে লক্ষ্যে সারাদেশে প্রস্তুতি নেয়া হচ্ছে। তিনি গতকাল শুক্রবার সকালে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর আনসার ভিডিপি একাডেমিতে আনসার ভিডিপির প্রতিষ্ঠা বার্ষিকী ও ৩৮তম জাতীয় সমাবেশ-২০১৮ এর উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন। এর আগে তিনি বেলুন ও শান্তির প্রতিক পায়রা উড়িয়ে এবং কেক কেটে আনসার ভিডিপির প্রতিষ্ঠা বার্ষিকী ও ৩৮তম জাতীয় সমাবেশ-২০১৮ এর শুভ উদ্বোধন ঘোষনা করেন। পরে তার নেতৃত্বে প্রায় ৩ হাজার আনসার ভিডিপির ঊর্ধ্বতন কর্মকর্তা ও রিক্রুটিংদের নিয়ে একটি বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহম্মদ নুরুল আলম, সকল উপ-মহাপরিচালক, রেঞ্জ পরিচালকসহ বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং সারাদেশ থেকে সমাবেশে আগত সকল স্তরের কর্মকর্তা-কর্মচারী, ব্যাটালিয়ান আনসার ও সদস্য-সদস্যাবৃন্দ।

Share Button

     এ জাতীয় আরো খবর