April 10, 2026, 7:33 am

সংবাদ শিরোনাম
সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ

জাতির জনক বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের ম্যাজিক দেশপ্রেম -শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি

হাফেজ মাওলানা মুফতি মোঃ রেজাউল করিম সিরাজী,নিজস্ব সংবাদদাতাঃ

mostbet

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। ছবিঃ প্রাইভেট ডিটেকটিভ

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, এখন আর আমরা স্বল্পোন্নত দেশ নই, আমরা এখন উন্নয়নশীল দেশ। বঙ্গবন্ধু কন্যা আমাদের যে স্বপ্ন দেখিয়েছেন, ২০৪১ সালে আমরা উন্নত ও সমৃদ্ধশীল বাংলাদেশ হবো, সেটি আমরা নিশ্চয়ই হতে পারবো। আজকে সারা বিশ্ব বাংলাদেশের উন্নয়ন বিস্ময়ের সঙ্গে দেখছে এবং প্রধানমন্ত্রীকে তারা বলছে আপনার এই উন্নয়নের ম্যাজিক কি? আমি বিশ্বাস করি উন্নয়নের ম্যাজিক তার দেশপ্রেম। দেশের মানুষের প্রতি তার অকুণ্ঠ ভালোবাসা এবং তার পিতার মতো তিনিও দেশ ও দেশের মানুষর প্রতি নিজেকে উৎসর্গ করে দিয়েছেন উন্নয়নের জন্য।গতকাল ২৮ ডিসেম্বর ২০১৯ইং তারিখ শনিবার দুপুরে চাঁদপুর শহরের বাবুরহাট স্কুল ও কলেজের ১২০ বছরপূর্তি উপলক্ষে প্রাক্তন ছাত্র পুনর্মিলন দু’দিনব্যাপী অনুষ্ঠা নের সমাপনী দিনে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এসব কথা বলেন। শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেন, আমরা কোন টেবিলে বসে সমঝোতা করে এই দেশের স্বাধীনতা পাইনি। অনেক যুদ্ধ সংগ্রাম করে রক্ত দিয়ে কেনা আমাদের এই স্বাধীনতা। সেই স্বাধীনতাকে অর্থবহ করার জন্য প্রধানমন্ত্রী তার পিতার মতো নিরলস পরিশ্রম করে চলেছেন। শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি আরও বলেন, আমাদের চতুর্থ শিল্প বিপ্লবের জন্য দক্ষতা সম্পন্ন জনশক্তি প্রয়োজন। সেই লক্ষ্যে আমরা শিক্ষার কারিকুলাম পরিবর্তন এনেছি এবং শিক্ষা মন্ত্রণালয় কাজ করছে। শিক্ষার্থীদের মূল্যায়ন পদ্ধতি পরিবর্তন এবং শিক্ষকদের প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা হচ্ছে। সবমিলিয়ে শিক্ষা ব্যবস্থার মান উন্নয়ন আমাদের প্রধান লক্ষ্য।

প্রাইভেট ডিটেকটিভ/২৯ ডিসেম্বর ২০১৯/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর