April 6, 2026, 6:49 am

সংবাদ শিরোনাম
রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল ক্যাম্পবেলটাউনে গার্হস্থ্য সহিংসতা প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত দিনাজপুরে যাত্রীবাহী কোচ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত ৬

আশুলিয়ায় ১৫শ বোতল ফেনসিডিলসহ আটক ২

আশুলিয়ায় ১৫শ বোতল ফেনসিডিলসহ আটক ২

mostbet

ডিটেকটিভ নিউজ ডেস্ক

ঢাকার সাভার উপজেলার আশুলিয়া থানা ফটকে অভিযান চালিয়ে ১৫শ’ বোতল ফেনসিডিলসহ দু’জনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যরা। এ সময় একটি প্রাইভেটকার জব্দ করা হয়। গতকাল বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে নবীনগর-চন্দ্রা মহাসড়ক থেকে তাদের আটক করা হয়। আটকরা হলেন- শফিকুল ও সোহেল। তবে তাদের বিস্তারিত পরিচয় জানা যায়নি। র‌্যাব ৩-এর উপ অধিনায়ক মেজর মারুফ জানান, রাজশাহীর গোদাগাড়ি থেকে ফেনসিডিল ভর্তি একটি প্রাইভেটকার রাজধানীর মোহাম্মদপুর উদ্দেশে রওনা হয়েছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে বিকেলে আশুলিয়া থানার সামনে অবস্থান নেয় র‌্যাব। থানা ফটক এলাকায় প্রাইভেটকারটি এলে গতিরোধ করে তল্লাশি করা হয়। এ সময় প্রাইভেটকারের পেছনে সাতটি ব্যাগে ১৫শ’ বোতল ফেনসিডিল পাওয়া যায়। পরে গাড়িতে থাকা দু’জনকে আটক করা হয়। তিনি আরও জানান, আটকদের জিজ্ঞাসাবাদের জন্য র‌্যাব-৪ এর নবীনগর ক্যাম্পে নিয়ে যাওয়া হয়েছে।

Share Button

     এ জাতীয় আরো খবর