April 8, 2026, 8:04 am

সংবাদ শিরোনাম
নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল

বইছে মৃদু শৈত্যপ্রবাহ, চলবে আরো কয়েক দিন

বইছে মৃদু শৈত্যপ্রবাহ, চলবে আরো কয়েক দিন

mostbet

ডিটেকটিভ নিউজ ডেস্ক

দেশের বিভিন্ন স্থানে বয়ে চলেছে মৃদু শৈত্যপ্রবাহ। রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও খুলনা বিভাগ এবং শ্রীমঙ্গলের ওপর দিয়ে বয়ে যাওয়া এই মৃদু থেকে মাঝারি মাত্রার শৈত্যপ্রবাহ আরো কয়েক দিন চলবে বলে জানিয়েছে আবহাওয়া বিভাগ। পাশাপাশি এসব জেলার আশপাশের এলাকায়ও এই শৈত্যপ্রবাহ বিস্তার লাভ করতে পারে। গতকাল বৃহস্পতিবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায়। ঘন কুয়াশার আড়ালে ঢাকা পড়ে আছে গোটা এলাকা। ফলে জীবনযাত্রা প্রায় অচল হয়ে পড়েছে। দুপুর বেলায়ও অনেক যানবাহনকে হেডলাইট জ¦ালিয়ে চলাচল করতে হচ্ছে। প্রচ- ঠান্ডার কারণে খুব প্রয়োজন ছাড়া কেউ ঘর থেকে বের হচ্ছেন না বলে জানিয়েছেন আমাদের চুয়াডাঙ্গা প্রতিনিধি রফিকুল ইসলাম। এদিকে হঠাৎ করে ঠান্ডা পড়ে যাওয়ায় শিশু ও বয়স্করা বিপাকে পড়েছে। জেলা সদর হাসপাতালের শিশু ওয়ার্ডে ধারণক্ষমতার প্রায় তিন গুণ শিশু ঠান্ডাজনিত নানা রোগে চিকিৎসা নিচ্ছে। এ ছাড়া মৌলভীবাজারের শ্রীমঙ্গলে গতকাল বৃহস্পতিবার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। শ্রীমঙ্গল আবহাওয়া অফিসের সিনিয়র অবজারভার আলিফা খাতুন জানান, সকাল ৬টায় এই তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। তিনি আরো জানান, গত রাতে কুয়াশা কম থাকায় শীতের তীব্রতা বেড়ে গেছে। আবহাওয়ার এ অবস্থা আরো কয়েক দিন থাকতে পারে বলেও জানান তিনি। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ শুক্রবার সকাল ৯টা পর্যন্ত দেশের আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। এ ছাড়া মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে।

Share Button

     এ জাতীয় আরো খবর