April 6, 2026, 1:52 am

সংবাদ শিরোনাম
রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল ক্যাম্পবেলটাউনে গার্হস্থ্য সহিংসতা প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত দিনাজপুরে যাত্রীবাহী কোচ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত ৬

ঢাকা ও চট্টগ্রামের রাস্তা থেকে মেয়াদোত্তীর্ণ সিএনজি অটোরিকশা তুলে নেওয়ার দাবি

ঢাকা ও চট্টগ্রামের রাস্তা থেকে মেয়াদোত্তীর্ণ সিএনজি অটোরিকশা তুলে নেওয়ার দাবি

mostbet

ডিটেকটিভ নিউজ ডেস্ক

ঢাকা ও চট্টগ্রাম জেলার রাস্তা থেকে মেয়াদোত্তীর্ণ সিএনজিচালিত অটোরিকশা তুলে নেওয়ার দাবি জানিয়েছে সিএনজি অটোরিকশা শ্রমিক ঐক্য পরিষদ। গতকাল বুধবার জাতীয় প্রেসক্লাবের সামনে ঢাকা-চট্টগ্রাম জেলা সিএনজি অটোরিকশা শ্রমিক ঐক্য পরিষদ আয়োজিত এক শ্রমিক সমাবেশ ও বিক্ষোভ মিছিল থেকে এ দাবি জানানো হয়। সমাবেশে বক্তরা বলেন, যে সব লক্কর-জক্কর সিএনজিচালিত অটোরিকশার মেয়াদ শেষ হয়েছে সে সব গাড়ি রাস্তা থেকে তুলে নেওয়ার জন্য বিআরটিএ’র সঙ্গে আমাদের আলোচনা ফলপ্রসূ হয়েছিল। তার ভিত্তিতে ২৭ ও ২৮ ডিসেম্বর ঢাকা-চট্টগ্রাম মহানগরীতে ডাকা ৪৮ ঘণ্টার ধর্মঘট স্থগিত ঘোষণা করা হয়েছিল। বক্তরা আরও বলেন, বিআরটিএ’র চেয়ারম্যান আমাদের ৮ দফা দাবি ও মেয়াদোত্তীর্ণ গাড়ির বিষয়ে আলোচনা করার জন্য বসার কথা ছিল। কিন্তু আমরা হঠাৎ করে জানতে পারি মন্ত্রণালয় থেকে মেয়াদ উত্তীর্ণ গাড়ির ৩ মাসের মেয়াদ বৃদ্ধির চিঠি আসে বিআরটিএ’তে। অটোরিকশা শ্রমিকদের চলমান আন্দোলনের ভেতরে শ্রমিকদের সঙ্গে কোনোরূপ আলোচনা না করে এই সিদ্ধান্ত নেওয়া হয়। এটা আমাদের সঙ্গে সরকারের প্রহসন করা ছাড়া আর কিছু নয়। তাই আমরা মন্ত্রণালয়ের এই ধরনের হটকারি সিদ্ধান্তের প্রতিবাদ জানাই। দ্রুত তাদের ৮ দফা দাবি না মানা হলে এবং মেয়াদউত্তীর্ণ গাড়ি অপসারণ না করা হলে কঠোর কর্মসূচির ঘোষণা করা হবে বলেও সমাবেশ থেকে জানানো হয়। এ সময় আয়োজক সংগঠনের আহ্বায়ক আজিজুল হক মুক্ত ও সদস্য সচিব সাখাওয়াত হোসেন দুলালসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

Share Button

     এ জাতীয় আরো খবর