April 12, 2026, 11:18 pm

mostbet
সংবাদ শিরোনাম
রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ

মিলানে ইতালি ছাত্রলীগের উদ্যোগে বিজয় দিবস উদযাপন

জুবায়ের আহমেদ শিশু ,ইতালি প্রতিনিধিঃ
যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ৪৯তম মহান বিজয় দিবস উপলক্ষ্যে ইতালি ছাত্রলীগ আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইতালি ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি জুয়েল আহমদ রাজু । সংগঠনের সহ-সভাপতি কয়েস আহমেদ এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মিলান মহানগর আওয়ামী লীগের সভাপতি রহমান খান, মিলান লোম্বার্দিয়া আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মোঃ তুহিন মাহমুদ , মিলান লোম্বার্দিয়া আওয়ামী লীগের প্রচার সম্পাদক মামুন খান, মিলান লোম্বার্দিয়া আওয়ামী লীগের সহ প্রচার সম্পাদক আব্দুল বাসিত দলই, আওয়ামী লীগ নেতা রুহুল আমিন রাহুল, মিলান মহানগর আওয়ামী লীগের প্রচার সম্পাদক শাহ আলম, অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, ইতালির ছাত্রলীগের সহ-সভাপতি জুবায়ের আহমদ শিশু, কয়ছর আলম, জুনায়েদ আহমেদ জুনেদ, আলী আছকর,শেখ সাজু, সৈয়দ মাহবুব আঁখি, দিবাকর,আলী হায়দার মিহাজ আহমেদ, সোহাগ মিয়া, নানু মিয়া রাসেল আহমেদ প্রমুখ। বক্তাগণ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, মুক্তিযুদ্ধের সকল শহীদ এবং সকলস্তরের মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা জানান। তাঁরা বর্তমান মাননীয় প্রধানমন্ত্রীর নের্তৃত্বে দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
প্রাইভেট ডিটেকটিভ/১৮ ডিসেম্বর ২০১৯/ইকবাল
Share Button

     এ জাতীয় আরো খবর