April 8, 2026, 3:52 am

সংবাদ শিরোনাম
নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল

এবার ভোটার বাড়ছে প্রায় ৪৩ লাখ

এবার ভোটার বাড়ছে প্রায় ৪৩ লাখ

mostbet

ডিটেকটিভ নিউজ ডেস্ক

হালনাগাদে এবার ভোটার তালিকায় যুক্ত হয়েছে ৪২ লাখ ৯৪ হাজার ৮৮৯ জন নতুন ভোটার। সব মিলিয়ে বাংলাদেশে ভোটার সংখ্যা ১০ কোটি ৪০ লাখ ৫১ হাজার ৮৮৩ জনে পৌঁছেছে বলে তথ্য দিয়েছে নির্বাচন কমিশন। দেশের সব জেলা, উপজেলা নির্বাচন অফিস, ইউনিয়ন পরিষদসহ গুরুত্বপূর্ণ স্থানে গতকাল মঙ্গলবার খসড়া ভোটার তালিকা দেখার জন্য উন্মুক্ত রাখা হয়েছে।

এই তালিকা নিয়ে দাবি, আপত্তি ও সংশোধনীর নিষ্পত্তি করে নির্বাচন কমিশন আগামি ৩১ জানুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে। ইসির ভারপ্রাপ্ত সচিব হেলালুদ্দীন আহমদ ঢাকার আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এক সংবাদ সম্মেলনে বলেন, ২০১৭ সালের হালনাগাদ এবং ২০১৫ সালে নেওয়া পনের বছর বয়সীদের নিবন্ধনের তথ্য মিলিয়ে (যারা ১ জানুয়ারি ২০১৮ সালে ভোটার হওয়ার যোগ্য হয়েছেন) এই নতুন তালিকা হয়েছে। নতুন ভোটারদের মধ্যে ৩৩ লাখ ৩২ হাজার ৫৯৩ জনের তথ্য গতবছর এবং ৯ লাখ ৬২ হাজার ২৯৬ জনের তথ্য ২০১৫ সালে সংগ্রহ করা হয়।

হেলালুদ্দীন বলেন, হালনাগাদের আগে দেশে ভোটার ছিল ১০ কোটি ১৪ লাখ ৪০ হাজার ৬০১ জন। হালনাগাদে মৃত ভোটার বাদ পড়েছে ১৭ লাখ ৪৮ হাজার ৯৩৪ জন। এবার হালনাগাদে নারী ভোটারের সংখ্যা বেশি হলেও মোট ভোটারের মধ্যে  নারী ভোটারের সংখ্যা পুরুষের চেয়ে নয় লাখের মত কম। বর্তমানে মোট ভোটারের মধ্যে ৫ কোটি ২৪ লাখ ৬২ হাজার ৮৬৫ জন পুরুষ এবং ৫ কোটি ১৫ লাখ ৮৯ হাজার ১৮ জন নারী। প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা ১৬ জুলাই নির্বাচনী রোডম্যাপ ঘোষণার সময় বলেছিলেন,  দেশে ভোটার সংখ্যা ১০ কোটি ১৮ লাখ। যা ইসি প্রকাশিত কর্মপরিকল্পনাতেও একই সংখ্যা দেখানো হয়। ২৫ জুলাই থেকে হালনাগাদ কার্যক্রম শুরুর সময় তৎকালীন ইসি সচিব মোহাম্মদ আব্দুল্লাহও জানান, বর্তমানে ভোটার রয়েছে ১০ কোটি ১৮ লাখ ৪৩ হাজার ৬৬৭ জন। কিন্তু গতকাল মঙ্গলবার ইসির ভারপ্রাপ্ত সচিব হেলালুদ্দীন আহমদ বলেন, হালনাগাদের আগে ২০১৭ সালে দেশে ভোটার ছিল ১০ কোটি ১৪ লাখ ৪০ হাজার ৬০১ জন।

সংখ্যায় এই গরমিলের বিষয়ে জানতে চাইলে ইসি সচিব  বলেন, ওই তালিকা থেকে মৃত কিছু ভোটার কর্তন হয়ে থাকতে পারে। কাগজপত্র দেখে ১০ কোটি ১৪ লাখের তথ্য দিয়েছি। আগের বিষয়টি আমার জানা নেই। খোঁজ নিয়ে দেখতে হবে।

Share Button

     এ জাতীয় আরো খবর