March 30, 2026, 10:17 pm

সংবাদ শিরোনাম
ক্যাম্পবেলটাউনে গার্হস্থ্য সহিংসতা প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত দিনাজপুরে যাত্রীবাহী কোচ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত ৬ ক্যান্সার প্রতিরোধে স্বাস্থ্য সচেতনতা ও খাদ্যাভ্যাস পরিবর্তনের বিকল্প নেই পূর্ব শত্রুতার জেরে রাতের আঁধারে শতাধিক গাছ নষ্টের অভিযোগ এক-এগারোর ছায়া: বন্ধ দরজার ভেতর থেকে উঠে আসা নাম—মাসুদ রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ

লিওনেল মেসির অবসরের গুঞ্জন উস্কে দিলেন ভালভার্দে

ডিটেকটিভ স্পোর্টস ডেস্কঃ

লিওনেল মেসির অবসরের গুঞ্জন ফের উসকে দিলেন বার্সেলোনা কোচ আর্নেস্তো ভালভার্দে। কয়েকদিন আগে খুদে জাদুকরের বন্ধু ও ক্লাব সতীর্থ লুইস সুয়ারেজ বলেন, ‌অবসর নিয়ে মেসির বক্তব্যের ভুল ব্যাখ্যা করা হয়েছে। ব্যালন ডি’অর জিতলে স্বাভাবিকভাবেই একজন ফুটবলার খুশি হয়। আবার নার্ভাসও থাকে। সেও নার্ভাস ছিল। তাই এ নিয়ে এমন কথা বলেছে ও।তবে ভালভার্দের কণ্ঠে ভিন্ন সুর। তিনি জানান, মেসির অবসর খুব বেশি দূরে নয়। এরকম কেন বলছেন বার্সা কোচ? তবে কি ছোট ম্যাজিসিয়ান এমন কিছুরই ইঙ্গিত দিয়েছেন?জবাবে ভালভার্দে বলেন, ‌অবসর ব্যাপারটা প্রাকৃতিক ও স্বাভাবিক। মেসির বয়স এখন ৩২। সে এখনই অবসর নিয়ে ভাবছে, এ কথা বলছি না। যেটা বাতাসে ভেসে বেড়াচ্ছে। তবে একটা নির্দিষ্ট বয়সে পৌঁছানোর পর প্রত্যেককেই অবসর নিয়ে ভাবতে হয়।এরপরই কাতালান কোচের সংযোজন, আমি মনে করি না, এটা নিয়ে মাতামাতির প্রয়োজন আছে। বিষয়টিকে স্বাভাবিক দৃষ্টিতে দেখতে হবে। মেসি যদি ব্যাপারটা নিয়ে ভাবে, এর মানে এ নয় যে; সে আগামী ৩ দিনের মধ্যেই অবসর নিয়ে নিচ্ছে।

প্রাইভেট ডিটেকটিভ/০৯ ডিসেম্বর ২০১৯/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর