March 30, 2026, 4:47 am

সংবাদ শিরোনাম
দিনাজপুরে যাত্রীবাহী কোচ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত ৬ ক্যান্সার প্রতিরোধে স্বাস্থ্য সচেতনতা ও খাদ্যাভ্যাস পরিবর্তনের বিকল্প নেই পূর্ব শত্রুতার জেরে রাতের আঁধারে শতাধিক গাছ নষ্টের অভিযোগ এক-এগারোর ছায়া: বন্ধ দরজার ভেতর থেকে উঠে আসা নাম—মাসুদ রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন?

টি-২০ ম্যাচে অধিনায়ক বিরাট কোহলি ঝড়ে উড়ে গেল ওয়েস্ট ইন্ডিজ

ডিটেকটিভ স্পোর্টস ডেস্কঃ

ছবি-সংগৃহীত

২০৮ রানের বিশাল টার্গেট দিয়েও পাত্তা পেল না ওয়েস্ট ইন্ডিজ। সিরিজের প্রথম টি-২০ ম্যাচে অধিনায়ক বিরাট কোহলির ঝড়ো ইনিংসে ৮ বল বাকী রেখেই জয় তুলে নিল ভারত। এদিন কোহলি ৫০ বলে ৯৪ রানে অপরাজিত থাকেন।হায়দারাবাদে টস জিতে প্রথমে বোলিং করতে নামে ভারত। ব্যাট হাতে নেমে দ্বিতীয় ওভারেই উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ। ২ রান করে ফিরেন ওপেনার লেন্ডন সিমন্স। শুরুতে ধাক্কা খেলেও, ওয়েস্ট ইন্ডিজের পরের দিকের ব্যাটসম্যানরা ভারতীয় বোলারদের উপর চড়াও হন। ফলে ২০ ওভারে ৫ উইকেটে ২০৭ রানের বিশাল সংগ্রহ পায় ওয়েস্ট ইন্ডিজ।ওপেনার এভিন লুইস ৩টি চার ও ৪টি ছক্কায় ১৭ বলে ৪০, ব্রান্ডন কিং ৩টি চার ও ১টি ছক্কায় ২৩ বলে ৩১, শিমরোন হেটমায়ার ২টি চার ও ৪টি ছক্কায় ৪১ বলে সর্বোচ্চ ৫৬, অধিনায়ক কাইরন পোলার্ড ১টি চার ও ৪টি ছক্কায় ১৯ বলে ৩৭, জেসন হোল্ডার ১টি চার ও ২টি ছক্কায় ৯ বলে অপরাজিত ২৪ ও উইকেটরক্ষক দিনেশ রামদিন ৭ বলে অপরাজিত ১১ রান করেন। ভারতের যুজবেন্দ্রা চাহাল ২টি উইকেট নেন।জবাবে চতুর্থ ওভারের দ্বিতীয় বলে ৮ রান করা রোহিত শর্মাকে হারায় ভারত। এরপর একশ’ রানের জুটি গড়ে দলকে জয়ের পথে রাখেন ওপেনার লোকেশ রাহুল ও অধিনায়ক বিরাট কোহলি। ৫টি চার ও ৪টি ছক্কায় ৪০ বলে ৬২ রানে ফিরেন রাহুল।এরপর উইকেটরক্ষক ঋসভ পান্থ ১৮ ও শ্রেয়াস আইয়ার ৪ রানে থামলেও এক প্রান্ত আগলে ভারতের জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন কোহলি। ৬টি করে চার-ছক্কায় নিজের নান্দনিক ইনিংসটি সাজান ভারত অধিনায়ক। স্পর্শ করে ভারত।আগামী ৮ ডিসেম্বর অনুষ্ঠিত হবে সিরিজের দ্বিতীয় টি-২০ ম্যাচ।

প্রাইভেট ডিটেকটিভ/০৭ ডিসেম্বর ২০১৯/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর