March 24, 2026, 5:42 pm

সংবাদ শিরোনাম
রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

মাদকদ্রব্যের ভয়াল গ্রাস থেকে তরুণ সমাজকে রক্ষা করতে হবে: ড. নাজমানারা

মাদকদ্রব্যের ভয়াল গ্রাস থেকে তরুণ সমাজকে রক্ষা করতে হবে: ড. নাজমানারা
সিলেট অফিস

সিলেটের বিভাগীয় কমিশনার ড. মোছাম্মৎ নাজমানারা খানুম বলেছেন, মাদকের কুফল সম্পর্কে ব্যাপক সচেতনতা সৃষ্টি করতে হবে। মাদকের ভয়াবহতা সম্পর্কে গণমাধ্যম সহ বিভিন্ন প্রচার মাধ্যমে প্রচার প্রচারণা বৃদ্ধি করতে হবে।তিনি বলেন, মাদক একটি জীবনকে ধবংশ করে দেয়। তার সাথে ক্ষতিগ্রস্থ হয় একটি পরিবার।

তাই মাদকদ্রব্যের ব্যবহার ও তা প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।তবেই মাদক দ্রব্যের ভয়াল গ্রাস থেকে তরুণ সমাজকে রক্ষা করা সম্ভব হবে। অর্থের লোভে আজ মরণ নেশা ইয়াবা তরুণদের হাতে তুলে দিচ্ছে কিছু মাদক ব্যবসায়ী। যা এখন সমাজের বিভিন্ন পর্যায়ে বিস্তার লাভ করেছে। মাদক ব্যবসায়ীরা যুব সমাজকে ধ্বংসের মুখে ঠেলে দিয়ে নিজেদের টাকার পাহাড় গড়ছে। পাড়া মহল্লায় এদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা এখন জরুরী।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সিলেটের আয়োজনে মঙ্গলবার (২ জানুয়ারি) মাদকদ্রব্য অধিদপ্তর কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।সভায় সভাপতিত্ব করেন সিলেট জেলা প্রশাসক রাহাত আনোয়ার, জান্নাতুল নাজনীন আশার পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট রেঞ্জের ডিআইজি বিপিএম মো. কামরুল আহসান, এসএমপি পুলিশ কমিশনার গোলাম কিবরিয়া,সাংবাদিক ও কলামিস্ট আফতাব চৌধুরী, পুলিশ সুপার মো. মনিরুজ্জামান প্রমুখ।

Share Button

     এ জাতীয় আরো খবর