April 17, 2026, 8:14 am

সংবাদ শিরোনাম
হাম ও হামের উপসর্গে মৃত্যু দুইশ’ ছাড়াল অধিকার না ব্যবসা? ট্রেড ইউনিয়ন নিবন্ধনের অন্ধকার অর্থনীতি রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার

গুগল আনলো সাশ্রয়ী ‘পিক্সেলবুক গো’

গুগল আনলো সাশ্রয়ী ‘পিক্সেলবুক গো’
ডিটেকটিভ নিউজ ডেস্ক

mostbet


নতুন ক্রোমবুক ল্যাপটপ ‘পিক্সেলবুক গো’ উন্মোচন করেছে গুগল। মঙ্গলবার নিউ ইয়র্ক সিটিতে অনুষ্ঠিত হার্ডওয়্যার ইভেন্টে নতুন পিক্সেল ৪ স্মার্টফোনের সঙ্গে এই ল্যাপটপ উন্মোচন করেছে প্রযুক্তি জায়ান্ট প্রতিষ্ঠানটি।
প্রযুক্তি সাইট ভার্জের প্রতিবেদনে বলা হয়, ল্যাপটপটিতে রাখা হয়েছে ১৩.৩ ইঞ্চি টাচস্ক্রিন। ডিভাইসটির দাম শুরু হয়েছে ৬৪৯ মার্কিন ডলার থেকে। ওইদিন থেকেই ল্যাপটপটির জন্য প্রি-অর্ডারও নিতে শুরু করেছে গুগল।
এখন গ্রাহক কেবল ল্যাপটপটির কালো রঙের মডেলটি প্রি-অর্ডার করতে পারবেন। তবে, শীঘ্রই আরেকটি রঙের পিক্সেলবুক গো প্রি-অর্ডারের সুযোগ পাবেন গ্রাহক। গুগল রঙটির নাম বলছে ‘নট পিংক’।
একটি ভিডিওতে পিক্সেলবুক গো এর কালো সংস্করণটি দেখিয়েছে গুগল। ভিডিওতে দেখানো হয়েছে ডিভাইসটির কিবোর্ড আগের চেয়ে কম শব্দ করবে। নিচের তলটি কিছুটা বাঁকানো যাতে সহজে হাতে ধরা যায়।
ভিডিওটিতে গুগল দাবি করেছে, একবার পূর্ণ চার্জে ল্যাপটপটি ১২ ঘন্টা চলবে। আবার একটি ব্লগপোস্টে গুগল দাবি করেছে, ল্যাপটপটি মাত্র ২০ মিনিট চার্জ দিলেই তা দুই ঘন্টা পর্যন্ত চালানো যাবে।
হার্ডওয়্যার ইভেন্টের মঞ্চে একটি স্লাইডের মাধ্যমে গুগল জানায়, পিক্সেলবুক গো পাওয়া যাবে তিনটি মডেলে যার প্রসেসর হবে যথাক্রমে ইনটেল কোর এম৩, আই৫ এবং আই৭। ডিভাইসটির র‌্যাম থাকবে ৮জিবি বা ১৬জিবি। আর এটির স্টোরেজ থাকবে ৬৪জিবি, ১২৮জিবি বা ২৫৬জিবি এসএসডি।

Share Button

     এ জাতীয় আরো খবর