April 23, 2026, 4:13 pm

সংবাদ শিরোনাম
রংপুর কেন্দ্রীয় সমবায় ব্যাংকের শপিং কমপ্লেক্স, সংকুচিত সদস্যপদ আর বিস্তৃত ক্ষমতার এক অনুসন্ধান গাজীপুরে ব্যক্তি মালিকানাধীন জমি বন বিভাগের গেজেট থেকে অবমুক্তি প্রয়োজন রামুতে গাঁজাসহ দম্পতি আটক কাজের প্রলোভন দেখিয়ে অপহরণ, ৭ দিন পর ৩ যুবক উদ্ধার হিলিতে আধিবাসী উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন বিদ্যালয়ে এসএসসি’র দোয়া ও বিদায় অনুষ্ঠান মরিচের লাল রং মুছে গেলে যা থাকে এক্সিম ব্যাংকের প্রতারণার শিকার জামাল কন্সট্রাকশন কোম্পানির প্রোপাইটর ভোলায় গৃহবধূর মৃত্যু, শিশুর তথ্যে আটক ১ বাঙ্গালহালিয়া ছাগলখাইয়াতে শ্মশানের পাশে পড়ে ছিলো নবজাতক শিশু, উদ্ধার করল পথচারী যশোরে মাদকসহ ৫ কারবারি আটক

নাক ডাকার সমাধান দেবে ব্যাটারিচালিত ডিভাইস

নাক ডাকার সমাধান দেবে ব্যাটারিচালিত ডিভাইস
ডিটেকটিভ নিউজ ডেস্ক

mostbet


ঘুমের মধ্যে নাক ডাকা থামাতে আনা হয়েছে সমনিবেল নামে ব্যাটারিচালিত ডিভাইস।
নাক ডাকার সময় কপালে লাগিয়ে রাখা এই ডিভাইসটি মৃদু কম্পনের মাধ্যমে ব্যবহারকারীকে সতর্ক করবে। ব্যবহারকারী যতক্ষণ পর্যন্ত না তার অবস্থান পরিবর্তন করবেন এবং নাক ডাকা বন্ধ হবে ততক্ষণ পর্যন্ত এটি কম্পন দিতে থাকবে বলে প্রতিবেদনে জানিয়েছে ব্রিটিশ ট্যাবলয়েড মিরর।
এখন পর্যন্ত ডিভাইসটির বিক্রি শুরু করেনি নির্মাতা প্রতিষ্ঠান সিবেলমেড। তবে, শীঘ্রই এটি বাজারে আনা হবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
প্রতিষ্ঠানের ওয়েবসাইটে বলা হয়, “এটি একটি মেডিকেল পণ্য যাতে ক্ষুদ্র যন্ত্রাংশ রয়েছে এবং এর ওজন ১৭ গ্রাম। একটি হাইপোঅ্যালার্জেনিক আঠালো প্যাড দিয়ে এটি কপালে লেগে থাকে।”
“গ্রাহক যখন চিৎ হয়ে শুয়ে থাকেন তখন তার শরীরের অবস্থান পরিবর্তন করতে ডিভাইসটি মৃদু কম্পন তৈরি করে, এতে ঘুমের সময় শ্বাস-প্রশ্বাসে বাধা কমে যার ফলে নাক ডাকা বন্ধ হয়।”

Share Button

     এ জাতীয় আরো খবর