April 23, 2026, 2:38 pm

সংবাদ শিরোনাম
রংপুর কেন্দ্রীয় সমবায় ব্যাংকের শপিং কমপ্লেক্স, সংকুচিত সদস্যপদ আর বিস্তৃত ক্ষমতার এক অনুসন্ধান গাজীপুরে ব্যক্তি মালিকানাধীন জমি বন বিভাগের গেজেট থেকে অবমুক্তি প্রয়োজন রামুতে গাঁজাসহ দম্পতি আটক কাজের প্রলোভন দেখিয়ে অপহরণ, ৭ দিন পর ৩ যুবক উদ্ধার হিলিতে আধিবাসী উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন বিদ্যালয়ে এসএসসি’র দোয়া ও বিদায় অনুষ্ঠান মরিচের লাল রং মুছে গেলে যা থাকে এক্সিম ব্যাংকের প্রতারণার শিকার জামাল কন্সট্রাকশন কোম্পানির প্রোপাইটর ভোলায় গৃহবধূর মৃত্যু, শিশুর তথ্যে আটক ১ বাঙ্গালহালিয়া ছাগলখাইয়াতে শ্মশানের পাশে পড়ে ছিলো নবজাতক শিশু, উদ্ধার করল পথচারী যশোরে মাদকসহ ৫ কারবারি আটক

ভারত-পাকিস্তান সীমান্তে ১৪ ফুটের গোপন সুড়ঙ্গ

ভারত-পাকিস্তান সীমান্তে ১৪ ফুটের গোপন সুড়ঙ্গ
জনতা ডেস্ক

mostbet


জম্মু ও কাশ্মিরে ভারত-পাকিস্তান সীমান্তে ১৪ ফুট দীর্ঘ গোপন সুড়ঙ্গের খোঁজ পেয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। সীমান্তের পাকিস্তান অংশ থেকে সুড়ঙ্গটি খুঁড়ে ভারতীয় অংশের দিকে আনা হয়েছে। বিএসএফের দাবি, বড় ধরনের সন্ত্রাসী হামলার ষড়যন্ত্রের অংশ এটি। এ সুড়ঙ্গ দিয়ে পাকিস্তান থেকে সন্ত্রাসীরা ভারতে ঢোকার পরিকল্পনা করেছিল।
জম্মু ও কাশ্মিরের আরনিয়া সেক্টরে শনিবার এ সুড়ঙ্গ দেখতে পায় বিএসএফ। এর একদিন আগে বিএসএফ ও পাকিস্তান রেঞ্জার্সের কমান্ডাররা ওই সেক্টরে বৈঠক করেন। অবশ্য বৈঠকের আগের দিন রাতে পাকিস্তানের সীমান্তরক্ষী বাহিনী (পাকিস্তান রেঞ্জার্স) সীমান্তে রাতভর গোলা নিক্ষেপ করে। গত সাত মাসে আন্তর্জাতিক সীমান্তে এটি দ্বিতীয় গোপন সুড়ঙ্গের সন্ধান। এর আগে রামগড় সেক্টরের সাম্ভা এলাকায় একটি সুড়ঙ্গ পাওয়া গিয়েছিল। বিএসএফ জানিয়েছে, সীমান্তবেড়ার নিচে দিয়ে সুড়ঙ্গটি খোঁড়া হয়েছে। এটি এমনভাবে তৈরি করা হয়েছে, যাতে একসঙ্গে বেশ কয়েকজন সন্ত্রাসী ভারতে প্রবেশ করতে পারে।

Share Button

     এ জাতীয় আরো খবর