March 24, 2026, 5:00 pm

সংবাদ শিরোনাম
রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

ইলিশ সংরক্ষণের পদ্ধতি

ইলিশ সংরক্ষণের পদ্ধতি

ডিটেকটিভ লাইফস্টাইল ডেস্ক

 

ইলিশের মৌসুম চলছে। একবারে বেশি করে ইলিশ কিনে সংরক্ষণ করে খেতে পারেন পুরো বছর। জেনে নিন স্বাদ ঠিক রেখে ইলিশ সংরক্ষণের দুটি পদ্ধতি।

আস্ত মাছ সংরক্ষণ

টিস্যু দিয়ে মাছ ভালো করে মুছে নিন। ধুয়ে নেওয়ার প্রয়োজন নেই। বড় সাইজের পলিথিন ব্যাগে আস্ত মাছ ঢুকিয়ে পেঁচিয়ে নিন। ব্যাগের ভেতরে যেন বাতাস না থাকে। ডিপ ফ্রিজে রেখে দিন পলিথিন মোড়ানো ইলিশ। সারা বছর স্বাদ অটুট থাকবে। একই উপায়ে সংরক্ষণের আগে ফুলকোর মধ্যে লেবুর রস ছড়িয়ে দিতে পারেন। এতেও গন্ধ ও স্বাদ অটুট থাকবে অনেকদিন পর্যন্ত।

মাছ কেটে সংরক্ষণ

ইলিশ মাছ টুকরা করে নিন। একটি মাছের জন্য ১ চা চামচ হলুদের গুঁড়া, ১ চা চামচ মরিচের গুঁড়া, আধা চা চামচ ধনিয়ার গুঁড়া ও পরিমাণ মতো লবণ দিয়ে মেখে নিন। মসলামাখা মাছের টুকরা একটি মুখবন্ধ বাটিতে নিয়ে ডিপ ফ্রিজে রেখে দিন। মাস কয়েক এভাবে রেখে খেতে পারবেন নিশ্চিন্তে।

Share Button

     এ জাতীয় আরো খবর