April 17, 2026, 9:38 am

সংবাদ শিরোনাম
হাম ও হামের উপসর্গে মৃত্যু দুইশ’ ছাড়াল অধিকার না ব্যবসা? ট্রেড ইউনিয়ন নিবন্ধনের অন্ধকার অর্থনীতি রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার

গ্রাহককে ২৪ ঘন্টা নজরে রাখবে নতুন ফেইসবুক অ্যাপ

গ্রাহককে ২৪ ঘন্টা নজরে রাখবে নতুন ফেইসবুক অ্যাপ

mostbet

ডিটেকটিভ নিউজ ডেস্ক

অত্যন্ত কাছের বন্ধুদের সঙ্গে বার্তা আদান প্রদানের লক্ষ্যেই বানানো হয়েছে ফেসবুকের নতুন মেসেজিং অ্যাপ থ্রেডস। গ্রাহকের গোপনীয়তা ধরে রাখতে গ্রাহকের কাছ থেকেই অনেক তথ্য চাচ্ছে অ্যাপটি। এই তথ্যগুলোর মাধ্যমে ২৪ ঘন্টা গ্রাহককে নজরদারিতে রাখবে ফেসবুক। বৃহস্পতিবার ইনস্টাগ্রামের সহযোগী অ্যাপ হিসেবে থ্রেডস-এর ঘোষণা দেয় ফেসবুক। অ্যাপটিতে গ্রাহক শুধু সেসব ব্যক্তির সঙ্গেই বার্তা আদান প্রদান ও স্টেটাস আপডেট পাঠাতে পারবেন যাদেরকে তিনি ‘নিকট বন্ধু’ হিসেবে বাছাই করে রাখবেন– খবর বিজনেস ইনসাইডারের। সেবার জন্য গ্রাহকের কাছে বিপুল পরিমাণে ডেটা চাচ্ছে থ্রেডস এবং এর নির্মাতা ফেসবুক। এই তথ্যের মধ্যে রয়েছে গ্রাহকের ২৪ ঘন্টার অবস্থান, তিনি শরীর চর্চা করছেন কিনা, এমনকি ডিভাইসের ব্যাটারি লেভেল। দুই বছরের বেশি সময় ধরে প্রতিষ্ঠানের ২৭০ কোটি গ্রাহকের ব্যক্তিগত ডেটার ব্যবহার এবং অপব্যবহার নিয়ে বিশ্ব জুড়ে সমালোচনা চলছে। এবারে নতুন এই অ্যাপটির ডেটা সংগ্রহের বিষয়টি নিয়েও সমালোচনার সম্ভাবনা রয়েছে বলে ধারণা করা হচ্ছে।

Share Button

     এ জাতীয় আরো খবর