April 17, 2026, 9:47 am

সংবাদ শিরোনাম
হাম ও হামের উপসর্গে মৃত্যু দুইশ’ ছাড়াল অধিকার না ব্যবসা? ট্রেড ইউনিয়ন নিবন্ধনের অন্ধকার অর্থনীতি রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার

মাত্র ১৩ মিনিট চার্জে ২ দিন চলবে

মাত্র ১৩ মিনিট চার্জে ২ দিন চলবে

mostbet

ডিটেকটিভ প্রযুক্তি ডেস্ক

প্রায় সব স্মার্টফোনেই এখন ফাস্ট চার্জিং-এর প্রযুক্তি আছে। কিন্তু মাত্র ১৩ মিনিটে ফুল চার্জ? সাংহাইয়ের মোবাইল কংগ্রেস ২০১৯-এ এমনই ফাস্ট চার্জিংয়ের প্রযুক্তি প্রকাশ্যে এনে তাক লাগিয়ে দিয়েছিল ভিভো। সেই সময়ে সংস্থা দাবি করেছিল, এই বিশেষ প্রযুক্তির চার্জিং ব্যবস্থায় মাত্র ১৩ মিনিটেই ফুল চার্জ হবে ব্যাটারি। ৫ মিনিটেই হবে ৫০% চার্জ। নতুন এই চার্জিং ব্যবস্থাকে সুপার ফ্ল্যাশচার্জ ১২০ ওয়াট বলে অভিহিত করছে ভিভো। তবে সেই সময়ে এই প্রযুক্তি কোন ফোনে ব্যবহার করা হবে সে বিষয়ে মুখে কুলুপ এঁটেছিল সংস্থা। অবশেষে হল প্রতীক্ষার অবসান। সেপ্টেম্বরে অবমুক্ত হচ্ছে ‘ভিভো নেক্স-৩’। শুধু তাই নয়, ব্যাটারিতে প্রায় ২ দিন পর্যন্ত চার্জ থাকবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। দীর্ঘস্থায়ী ব্যাটারি ছাড়াও বাকি স্পেসিফিকেশনেও দেওয়া হয়েছে নজর। ফোনের স্ক্রিন-টু-বডি রেশিও ৯৯.৩%। থাকছে ৬৪ মেগাপিক্সেল ক্যামেরা সেনসর।ভারতের স্মার্টফোনের বাজারে এগিয়ে থাকতে অভিনব কিছু করার চেষ্টা করছে সবকটি মোবাইল ফোন উৎপাদনকারী সংস্থা। দীর্ঘস্থায়ী ব্যাটারি, শক্তিশালী জঅগ ও প্রসেসর, ভাল মানের ক্যামেরা সেনসর ইত্যাদি দিয়ে ক্রেতাকে আকর্ষণ করার চেষ্টা করছে সব স্মার্টফোন প্রস্তুতকারীরা। সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে দ্রুত চার্জিংকেই হাতিয়ার করতে চাইছে ভিভো।

Share Button

     এ জাতীয় আরো খবর