April 17, 2026, 9:47 am

সংবাদ শিরোনাম
হাম ও হামের উপসর্গে মৃত্যু দুইশ’ ছাড়াল অধিকার না ব্যবসা? ট্রেড ইউনিয়ন নিবন্ধনের অন্ধকার অর্থনীতি রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার

ড্রোন খুঁজে দিলো ১৭ বছরের পলাতক আসামী

ড্রোন খুঁজে দিলো ১৭ বছরের পলাতক আসামী

mostbet

ডিটেকটিভ নিউজ ডেস্ক

টানা ১৭ বছর গুহায় লুকিয়ে থাকার পর ড্রোনের সাহায্যে শনাক্ত করা হলো অপরাধীর অবস্থান। ৬৩ বছর বয়স্ক সং জিয়াং নামে এক ব্যাক্তিকে নারী ও শিশু পাচার অপরাধে কারাদণ্ড দেওয়া হয়েছিল। কিন্তু ২০০২ সালে তিনি জেল থেকে পালিয়ে যান। এর পর থেকেই কারো সঙ্গে তার কোনোরকম যোগাযোগ ছিল না।

সেপ্টেম্বরে সং এর অবস্থান সম্পর্কে কিছু ধারণা পাওয়া গিয়েছিল বলে ইয়ংশেনের পুলিশ তাদের উইচ্যাট একাউন্টে দেয়া একটি বিবৃতিতে জানায়। সেই ধারণা অনুযায়ী পুলিশ সং এর মূল আবাস চীনের দক্ষিণ-পশ্চিমে ইউনান প্রদেশের পাশে একটি পাহাড়ে অনুসন্ধান চালায়। ওই অভিযানেও তারা ব্যার্থ হয়। অবশেষে কর্তৃপক্ষ থেকে পুলিশকে ড্রোন দেয়া হয় অনুসন্ধানে সহায়তা করার জন্য। সেই ড্রোনের সহায়তায় একটি খুঁজে পাওয়া সম্ভব হয় যেখানে পাহাড়ের গায়ে নীল রং এর টিনের চাল আটকানো। তার সামনে রয়েছে ঘরের কাজের আবর্জনা। এর পর পুলিশ হেঁটে সেই স্থানে অভিযান চালিয়ে গুহার ভেতর থেকে সংকে গ্রেপ্তার করে। অভিযানের বিষয়ে পুলিশ জানায়, সং এতোটাই নির্জন স্থানে লুকিয়ে ছিল যেটা তাদের পক্ষে খুঁজে বের করা অসম্ভবই ছিল। পুলিশী তদন্তে পাওয়া গেছে, সং সেখানে প্লাস্টিকের বোতলে করে নদী থেকে পানি নিয়ে আসতেন পান করার জন্য আর গাছের ডালপালা দিয়ে গুহার ভেতরে আগুন জ্বালাতেন। তাকে আবারো জেলে পাঠানো হয়েছে।

Share Button

     এ জাতীয় আরো খবর