April 17, 2026, 9:43 am

সংবাদ শিরোনাম
হাম ও হামের উপসর্গে মৃত্যু দুইশ’ ছাড়াল অধিকার না ব্যবসা? ট্রেড ইউনিয়ন নিবন্ধনের অন্ধকার অর্থনীতি রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার

ইউটিউবের প্রতিদ্বন্দ্বী আনছে রাশিয়া

ইউটিউবের প্রতিদ্বন্দ্বী আনছে রাশিয়া

mostbet

ডিটেকটিভ নিউজ ডেস্ক


রাশিয়ার ইন্টারনেট জায়ান্ট ইয়ানডেক্স নিজস্ব ভিডিও স্ট্রিমিং সাইট চালু করতে যাচ্ছে। শুক্রবার রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, এটি ইউটিউবের সাথে প্রতিদ্বন্দ্বীতা করতে সক্ষম বলে দাবি করেছে ইয়ানডেক্স।
ইন্টারনেট জগতে বর্তমানে চাহিদার উপর ভিত্তি করে ইউটিউব এবং ফেইসবুক উভয়েরই ভিডিও স্ট্রিমিং সেবা রয়েছে।
চীনের বেইজিংভিত্তিক প্রতিষ্ঠান বাইটড্যান্সের অনলাইন ভিডিও সেবা টোটিয়াও-এর পথ ধরেই ইয়ানডেক্স এগোচ্ছে বলে উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে।
ইয়ান্ডেক্স জেন বিভিন্ন বিষয় ধরে ভিডিও কনটেন্ট শ্রেণিবিন্যাস করে থাকে। এই সাইটে ১৫ মিনিট পর্যন্ত দৈর্ঘ্যের ভিডিও আপলোড করতে পারেন ব্লাগাররা। সূত্র জানায়, পরীক্ষামূলক অবস্থাতেই সাইটিট ইতোমধ্যেই বিভিন্ন রকম কন্টেন্ট দিয়ে পূর্ণ হয়ে গিয়েছে। প্রতিদিন এর ভিউ হচ্ছে ২ কোটিরও বেশী এবং ব্যবহারকারী রয়েছে এক কোটি দশ লাখের উপরে। এই আগস্টে ইয়ান্ডেক্স জেন এর দর্শক পাঁচ কোটির কাছে পৌছে গেছে।
বর্তমানে রাশিয়ার প্রায় অর্ধেক জনগনই ইয়ান্ডেক্সের সার্চ ইঞ্জিন ব্যবহার করছে। তবে ডিলয়েটের সম্প্রতি একটি অনুসন্ধানে জানা গিয়েছে সাইটটি এখনও রাশিয়ায় তৃতীয় অবস্থানে রয়েছে যেখানে প্রথম অবস্থানে রয়েছে ইউটিউব এবং পরবর্তীতে রয়েছে সেই দেশের বৃতত্তম সোশাল নেটওয়ার্ক সাইট ভিকনটাক।

Share Button

     এ জাতীয় আরো খবর