April 16, 2026, 7:45 am

সংবাদ শিরোনাম
অধিকার না ব্যবসা? ট্রেড ইউনিয়ন নিবন্ধনের অন্ধকার অর্থনীতি রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা

রাজধানীতে এক রাতে ৫৬ ছিনতাইকারী আটক

রাজধানীতে এক রাতে ৫৬ ছিনতাইকারী আটক

mostbet

ডিটেকটিভ নিউজ ডেস্ক

একের পর এক ছিনতাইয়ের ঘটনার মধ্যে রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এক রাতে ৫৬ জন ছিনতাইকারীকে আটকের কথা জানিয়েছে পুলিশ। ঢাকা মহানগর পুলিশের উপকমিশনার (মিডিয়া) মাসুদুর রহমান জানান, গত মঙ্গলবার রাতে ঢাকা মহানগরীর বিভিন্ন বাসস্ট্যান্ডে অভিযান চালিয়ে ওই ৫৬ জনকে তারা গ্রেফতার করেন। গ্রেফতারদের কাছ থেকে ছুরি, চায়নিজ কুড়ালসহ বেশ কিছু ধারালো অস্ত্রও উদ্ধার করার কথা বলেছেন তিনি। রাজধানীতে ছোঁ মেরে ব্যাগ, মোবাইলসহ বিভিন্ন জিনিসপত্র ছিনতাইয়ের সঙ্গে জড়িত এরা ‘টানা পার্টি’র সদস্য। এদের ৯৮ শতাংশ সদস্য মাদকাসক্ত। তাদের কোনো সংঘবদ্ধ চক্র নেই, এলাকাভেদে কয়েকজন মিলে এ ধরনের অপরাধমূলক কাজ করে এ পার্টির সদস্যরা। গতকাল বুধবার দুপুরে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নগর গোয়েন্দা (ডিবি) পুলিশের যুগ্ম-কমিশনার আবদুল বাতেন এসব কথা বলেন। এর আগে গত মঙ্গলবার দিবাগত রাতভর রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৫৬ ছিনতাইকারীকে আটক করা হয়। তাদের বিষয়ে জানাতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করে ডিবি পুলিশ। আব্দুল বাতেন বলেন, বিগত কয়েকদিন ধরে গণমাধ্যমে প্রকাশিত খবরে জানা যায় ঢাকায় ছিনতাইয়ের প্রবণতা বেড়েছে। এটাকে আমরা পজিটিভলি নিয়েছি এবং ছিনতাইকারীদের বিরুদ্ধে তৎপরতা বাড়াতে ডিএমপির সব বিভাগের সমন্বয়ে গত বৃহস্পতিবার একটি বৈঠক করি। সাধারণত সংঘবদ্ধ ছিনতাইয়ের বিরুদ্ধে অভিযান চালায় ডিবি। কিন্তু বৈঠকের পর আমরা ছিঁচকে চোর, টানা পার্টির বিরুদ্ধেও অভিযান চালাই। অভিযানে ৫৬ ছিনতাইকারীকে আটক করা হয়েছে। তিনি বলেন, যেসব এলাকায় টানাপার্টি বা ছিনতাইকারী বেশি সক্রিয় সেসব স্পটগুলো চিহ্নিত করতে পেরেছি আমরা। এসব স্পটে আমাদের অভিযান অব্যাহত থাকবে। ‘টানা পার্টি’র সদস্যদের কোনো গডফাদার নেই জানিয়ে ডিবির যুগ্ম-কমিশনার বলেন, এরা সাধারণত মাদকসেবী। মাদকের টাকা যোগাড় করতেই নানা ধরনের ছিনতাই করে থাকে তারা। টানা পার্টির ৯৮ শতাংশ সদস্যই মাদকসেবী। ছিনতাইয়ের হার বেড়ে যাওয়ার কারণ প্রসঙ্গে এই পুলিশ কর্মকর্তা বলেন, একেক সময় ক্রাইমের ধরণ একই ট্রেন্ডের থাকে। এর নির্দিষ্ট কোনো কারণ নেই। মাদক বেড়ে যাওয়ায় ছিনতাই বেড়েছে কিনা-এমন প্রশ্নের উত্তরে আবদুল বাতেন বলেন, এটা রিসার্চের ব্যাপার। ঠিক এই কারলে বাড়ছে কিনা- এমনিতে বলা সম্ভব নয়। আমরা আশা করছি ছিনতাইকারীদের বিরুদ্ধে এই অভিযানে নগরবাসীর মনে স্বস্তি ফিরবে। এ ধরনের অপরাধীদের ধরতে আমাদের অভিযান অব্যাহত থাকবে, যোগ করেন ডিবির ঊর্ধ্বতন এই কর্মকর্তা।

Share Button

     এ জাতীয় আরো খবর